শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
Bangla FM
Topic Ads 1
চট্টগ্রাম নগরীতে ইমাম শেরে বাংলা (রাঃ) পাঠাগারের উদ্যোগে 'ফ্রি খতনা ক্যাম্প অনুষ্ঠিত

চট্টগ্রাম নগরীতে ইমাম শেরে বাংলা (রাঃ) পাঠাগারের উদ্যোগে 'ফ্রি খতনা ক্যাম্প অনুষ্ঠিত

আবদুর রহিম ( চট্টগ্রাম মহানগর প্রতিনিধি)আজ ১৮ সেপ্টেম্বর, জুম্মাবার পবিত্র ঈদ এ মিলাদুন্নবী ( সাঃ) উপলক্ষে চট্টগ্রাম নগরীর মতিয়ারপোল কমার্স কলেজ রোড়স্থ ইমাম শেরে বাংলা (রাঃ) ছুন্নী পাঠাগারের উদ্যোগে দুঃস্থ,  অসহায় ও এতিম শিশুদের বিনামূল্যে খতনা,  লুঙ্গি, ঔষধসহ যাবতীয় চিকিৎসাসেবা প্রদান করা হয়। ইমাম শেরে বাংলা পাঠাগারের পরিচালক মোঃ জাবেদের সভাপতিত্বে ও মোস্তাফিজুর রহমান সজীবের পরিচালনায় এই  সামাজিক এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগরীর ডবলমুরিং থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন সোহেল, সিঃ যুগ্ম সম্পাদক জাহেদ হোসেন, ২৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সিঃ যুগ্ম সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাজী আবদুর রহিম, যুবদল নেতা সৈয়দ হোসেন বাপ্পী, রাসেল হাসান, তমিজুর রহমান, হানিফ খান রুবেল,  শফি মোতোয়াল্লী, সাইফুর রহমান, পাঠাগারের পরিচালক আমজাদ আলী রিয়াদ, মোঃ রবিন, আরমান আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ইমাম শেরে বাংলা ছুন্নী পাঠাগারের এই মহতী উদ্যোগের প্রশংশা করে বলেন, আগামীতে সামাজিক এই ধরনের সেবামূলক কাছে তাঁরা সহযোগিতা অব্যাহত রাখবেন বলে জানান। 

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream