বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
বঙ্গভবনে যাওয়ার পথে মাহমুদুর রহমানের বাসায় গ্রেফতারি পরোয়ানা নিয়ে পুলিশ

বঙ্গভবনে যাওয়ার পথে মাহমুদুর রহমানের বাসায় গ্রেফতারি পরোয়ানা নিয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের রাজধানীর গুলশানের বাসায় গ্রেফতারি পরোয়ানা নিয়ে হাজির হয়েছে পুলিশ। বুধবার সকালে গুলশান থানার একজন উপপরিদর্শক (এসআই) পরোয়ানা তামিল করতে তার বাসভবনে যান। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।সূত্র জানায়, বুধবার সকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আমন্ত্রণে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক হিসেবে বঙ্গভবনে এক মতবিনিময় সভায় যোগ দেওয়ার জন্য বাসা থেকে বের হচ্ছিলেন মাহমুদুর রহমান। ঠিক সেই মুহূর্তেই গুলশান থানার ওই এসআই গ্রেফতারি পরোয়ানা নিয়ে সেখানে উপস্থিত হন।পুলিশের ওই কর্মকর্তা জানান, শেখ হাসিনার মানহানির অভিযোগে নড়াইলের আদালতে দায়ের করা একটি মামলায় নির্ধারিত তারিখে হাজির না হওয়ায় আদালত তার বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। সেই পরোয়ানা তামিল করতেই তিনি বাসায় এসেছেন।মামলার প্রেক্ষাপটখোঁজ নিয়ে জানা যায়, পরোয়ানা জারি হওয়া মামলাটি ২০১৮ সালের ১১ এপ্রিল নড়াইল সদর থানায় দায়ের করা হয়েছিল। মামলার বাদী ছিলেন নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামাল।এই মামলায় মাহমুদুর রহমান ছাড়াও আরও দুজনকে আসামি করা হয়েছিল। তাদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক উপরাষ্ট্রপতি ব্যারিস্টার মওদুদ আহমদ ২০২১ সালের ১৬ মার্চ মৃত্যুবরণ করেছেন। মামলার অপর আসামি হলেন বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি এম এ হালিম। মামলায় আসামিদের বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির মানহানি সংক্রান্ত ৫০০, ৫০১ ও ৫০৫ ধারা ছাড়াও ১২৩(ক) এবং ১২৪(ক) ধারায় অভিযোগ আনা হয়েছে।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream