মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
হবিগঞ্জে বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় মদ, গাঁজা ও আতশবাজি জব্দ, আটক ২

হবিগঞ্জে বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় মদ, গাঁজা ও আতশবাজি জব্দ, আটক ২

কামরুল হাসান কাজল, হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর পৃথক অভিযানে প্রায় ৭১ লাখ ৩৩ হাজার ৩০০ টাকা মূল্যের ভারতীয় মদ, গাঁজা, ফুচকা ও আতশবাজিসহ দুটি যানবাহন এবং দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। জব্দ করা এসব পণ্যের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা, ৩৬ কেজি গাঁজা, ভারতীয় মদ এবং ৫৬৫ পিস আতশবাজি। গত শনিবার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।বিজিবি সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের চন্ডিছড়া এলাকায় ৫৫ বিজিবির একটি বিশেষ টহলদল অভিযান চালায়। সীমান্ত থেকে প্রায় চার কিলোমিটার দূরে রাস্তার পাশে থাকা একটি সন্দেহজনক কাভার্ড ভ্যান তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ফুচকা উদ্ধার করা হয়। জব্দ করা ওই পণ্য ও কাভার্ড ভ্যানের আনুমানিক বাজারমূল্য ৬০ লাখ ১০ হাজার ৮০০ টাকা।এদিকে, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ফুসকুড়িছড়া চা-বাগান এলাকায় অভিযান চালায় সিন্দুরখান বিওপির টহলদল। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে ২৩ বোতল ভারতীয় মদ ও ৫৬৫ পিস আতশবাজি উদ্ধার করা হয়। এই ঘটনায় সিএনজিসহ শ্রীমঙ্গলের বাসিন্দা জীবন চাষা (২৫) ও রাজন কয়েরী (৩৫) নামের দুজনকে আটক করা হয়।অপরদিকে, একই দিন সন্ধ্যায় চিমটিবিল ও সাতছড়ি বিওপির টহলদল পৃথক দুটি অভিযান চালিয়ে সীমান্তবর্তী এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৩৬ কেজি ভারতীয় গাঁজা ও দুই বোতল ভারতীয় মদ জব্দ করে।এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ পণ্য ও মাদক প্রবেশ রোধে টহল এবং গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় চোরাচালানের বিরুদ্ধে বিজিবির এমন কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream