বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
কর্মব্যস্ততার ফাঁকে খেলাধুলার উৎসব, শুরু হচ্ছে এফপিএল-৫

কর্মব্যস্ততার ফাঁকে খেলাধুলার উৎসব, শুরু হচ্ছে এফপিএল-৫

করপোরেট জীবনের ব্যস্ততা, অফিসের দায়িত্ব কিংবা পারিবারিক ব্যস্ততা—কোনো কিছুই খেলাধুলার প্রতি ভালোবাসাকে থামিয়ে রাখতে পারে না একদল ক্রীড়াপ্রেমী মানুষের। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি খেলাধুলাকে জীবনের অবিচ্ছেদ্য অংশ করে নিয়েছেন তাঁরা। সুযোগ পেলেই দল গঠন, মাঠে নেমে পড়া আর খেলাকে ঘিরে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠাই তাদের নিয়মিত অভ্যাস। ক্রীড়াপ্রেম, বন্ধুত্ব ও ঐক্যের বন্ধন আরও দৃঢ় করতে কাজ করছে ফ্যানাটিক স্পোর্টস ক্লাব। ক্লাবটির উদ্যোগে আয়োজন করা হচ্ছে এফপিএল-৫। সহকর্মীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা, পারস্পরিক সম্প্রীতি এবং খেলাধুলার প্রতি ভালোবাসা প্রকাশের লক্ষ্যেই এ আয়োজন। সম্প্রতি রাজধানীর ৩০০ ফিট এলাকার রিকশা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে এফপিএল-৫-এর জমজমাট খেলোয়াড় নিলাম। এতে হেলিও মোবাইল ব্র্যান্ড টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে। কো-স্পন্সর হিসেবে রয়েছে এলাহাম এন্টারপ্রাইজ, এডিসন লজিস্টিকস, এডিসন পাওয়ার ও আইডিয়াটেক। নিলামে চার দলের চারজন মালিকের অংশগ্রহণে মোট ৪৮ জন খেলোয়াড় নিয়ে গঠন করা হয়েছে চারটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল। আগামী ২১ নভেম্বর আশিয়ান সিটি মাঠে শুরু হবে এফপিএল-৫-এর মূল আসর। ফ্যানাটিক স্পোর্টস ক্লাবের এ আয়োজন শুধু একটি টুর্নামেন্ট নয়; বরং কর্মব্যস্ত জীবনের ফাঁকে একসঙ্গে সময় কাটানো, বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করা, দলগত চেতনা বাড়ানো এবং খেলাধুলার প্রতি ভালোবাসা উদ্‌যাপনের একটি বিশেষ উপলক্ষ। বিডি-প্রতিদিন/এআইএস

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream