সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
নিরাপত্তা যাচাইয়ে বন্ধ থাকছে রিয়াদ বিমানবন্দর

নিরাপত্তা যাচাইয়ে বন্ধ থাকছে রিয়াদ বিমানবন্দর

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কার্যক্রম বন্ধ রাখার মেয়াদ আরও বাড়িয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের। বিমানবন্দরের স্থাপনাগুলোর নিরাপত্তা যাচাই এবং কার্যক্রম পুনরায় শুরুর প্রস্তুতি নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিমানবন্দরটি কবে চালু হবে, তা এখনো জানানো হয়নি। সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, বিমানবন্দরের স্থাপনাগুলোর নিরাপত্তা ও কার্যক্রম পরিচালনার সক্ষমতা যাচাইয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এ কারণে কার্যক্রম স্থগিত রাখার সময়সীমা বাড়ানো হয়েছে। এর আগে সাম্প্রতিক হামলার পর বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। বার্তা সংস্থা এএফপির বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় বিমানবন্দরের রাডার ও যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এসব ক্ষয়ক্ষতির বিষয়ে কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি। রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় সৌদি আরবের আকাশপথে যাতায়াত ব্যাহত হচ্ছে। জেদ্দা, মদিনা ও দাম্মামগামী এবং এসব শহর থেকে ছেড়ে আসা ফ্লাইটও এর প্রভাবে পড়েছে। পাকিস্তানের বিমান চলাচল খাতের সূত্রের বরাতে প্রকাশিত ফ্লাইট সূচি অনুযায়ী, সোমবার পাকিস্তান ও রিয়াদের মধ্যে চলাচলের কথা থাকা ৩২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া রিয়াদ থেকে ছেড়ে যাওয়া ও সেখানে অবতরণের কথা থাকা বহু ফ্লাইট বাতিল অথবা বিলম্বিত হয়েছে। এদিকে, দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়েছে। অন্যদিকে, জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫৬টি ফ্লাইট বাতিল এবং ৩৭৪টি ফ্লাইট বিলম্বিত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ পরিস্থিতিতে সৌদি আরবের আকাশসীমা ব্যবহার ও দেশটিতে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। চলমান সামরিক তৎপরতার কারণে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি বিবেচনায় মার্কিন বিমান সংস্থাগুলোকে এ সতর্কতা দেওয়া হয়েছে। সূত্র: আল জাজিরা, আল আরাবিয়া

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream