বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
কলকাতায় চিকিৎসায় গিয়ে আগুনে প্রাণ গেল ৯ বাংলাদেশির

কলকাতায় চিকিৎসায় গিয়ে আগুনে প্রাণ গেল ৯ বাংলাদেশির

ভয়াবহ অগ্নিকাণ্ডে কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে নিহত ৯ বাংলাদেশিই  সেখানে গিয়েছিলেন চিকিৎসার জন্য বলে জানা গেছে। নিউ মার্কেটের কাছে বুধবার (১৯ আগস্ট) ভোরে ওই হোটেলে আগুন লাগলে তারা ভেতরে আটকা পড়েন।হোটেলটিতে ভোর ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় কয়েকজন অতিথি বের হতে পারেননি।  চারটি দমকলের গাড়ি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরাও এতে যোগ দেন।হোটেলের ভেতরে আটকে পড়াদের উদ্ধারে দমকলকর্মীরা অভিযান চালান। তবে ঘন ধোঁয়ার কারণে ওপরের তলায় পৌঁছাতে তাদের বেশ বেগ পেতে হয়। একপর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও নয়জনের মৃত্যু হয়।এক পুলিশ কর্মকর্তা জানান, এখন পর্যন্ত নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আরও মৃত্যুর আশঙ্কা রয়েছে। আটকে পড়াদের উদ্ধার এবং অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করাই এখন প্রধান লক্ষ্য বলে জানান তিনি।আগুনের সূত্রপাত প্রাথমিকভাবে একটি এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণ থেকে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।ঘটনার খবর পেয়ে পশ্চিমবঙ্গ সরকারের তিন মন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেন। তাদের মধ্যে ছিলেন পৌর ও নগর উন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল, শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায় এবং পূর্ণিমা চক্রবর্তী।এদিকে, কলকাতার এই অগ্নিকাণ্ডের মাত্র দুই দিন আগে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে আরেকটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ১৭ আগস্ট ভোরে হোটেল বিদেষিণীতে আগুনে অন্তত আটজন নিহত ও কয়েকজন আহত হন।পাঁচতলা ওই হোটেলের নিচতলায় ভোর সাড়ে ৪টার দিকে আগুন লাগে। সে সময় বেশিরভাগ অতিথি ঘুমিয়ে ছিলেন। নিহতদের মধ্যে মেঘালয়ের একই পরিবারের পাঁচজন সদস্য ছিলেন। তাদের মধ্যে দুটি শিশুও ছিল।

স্বাধীনতা দিবসে কলকাতার রাজপথে জয়া আহসান

বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান ভারতের চলচ্চিত্র অঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। সাধারণত অভিনয় ও কাজ নিয়েই ব্যস্ত থাকতে দেখা যায় তাকে। তবে এবার এই অভিনেত্রী কলকাতার রাজপথে একটি মিছিলে অংশ নিয়ে আলোচনায় এসেছেন। অন্যদের সঙ্গে মিছিলে স্লোগান দেওয়ার পাশাপাশি গানেও কণ্ঠ মেলাতে দেখা যায় তাকে।পশ্চিমবঙ্গের মন্ত্রী অগ্নিমিত্রা পালের ডাকে আয়োজিত কর্মসূচিতে রাজনীতিক, নারী বিধায়ক, চলচ্চিত্র ও সংগীত অঙ্গনের তারকা এবং সাধারণ মানুষ অংশ নেন। ভারতের স্বাধীনতা দিবসের আগের রাতে কলকাতায় নারীদের নিরাপত্তার দাবিতে আয়োজিত ওই মিছিলে অংশ নেন জয়া আহসান।জয়া আহসানের সঙ্গে মিছিলে সংগীতশিল্পী ইমন চক্রবর্তী, পৌষালী অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, চৈতি ঘোষালসহ আরও অনেকে এ সময় তাদের ‘কারার ঐ লৌহ কপাট’ গানে কণ্ঠ মেলাতেও দেখা যায়।মিছিলের বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জয়া আহসানের অংশগ্রহণ নিয়ে আলোচনা শুরু হয়। কেউ কেউ প্রশ্ন তোলেন, বাংলাদেশের নাগরিক হয়ে তিনি কলকাতার এমন কর্মসূচিতে কেন অংশ নিলেন।তবে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতার রাতের রাজপথ নারীদের জন্য আরও নিরাপদ করার দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। নারীর নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে রাজনৈতিক পরিচয়ের বাইরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তাঁদের সঙ্গে ছিলেন জয়া আহসানও।জয়া আহসানের অংশগ্রহণকে ইতিবাচকভাবেও দেখছেন অনেকে। নারীদের নিরাপত্তার দাবিতে তারকাদের সঙ্গে রাজপথে নেমে আওয়াজ তোলায় তার প্রশংসা করেছেন তারা।

 স্বাধীনতা দিবসে কলকাতার রাজপথে জয়া আহসান
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream