শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
কমলগঞ্জে ফলাফল বিপর্যয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান নিয়ে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা

কমলগঞ্জে ফলাফল বিপর্যয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান নিয়ে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:শনিবার (৩১ অক্টোবর) দুপুর বারো টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে ফলাফল বিপর্যয়ের মূল কারণ চিহ্নিত করণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী এমপি।সভায়  মো. মুজিবুর রহমান চৌধুরী  কমলগঞ্জের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা ও সম্ভাবনার কথা শুনেন এবং পর্যায়ক্রমে অগ্রাধিকার ভিত্তিতে সব শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নসহ সার্বিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।মতবিনিময় সভায় কমলগঞ্জ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার প্রধানগণ উপস্থিত থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষার বর্তমান পরিস্থিতি, চ্যালেঞ্জ এবং মানোন্নয়নে নানা দিকনির্দেশনামূলক প্রস্তাবনা তুলে ধরেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভিন, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপির আহবায়ক ও ইউপি চেয়ারম্যান অলি আহমদ খাঁন,কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন  প্রমূখ। সভায় প্রশাসনের কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা,জনপ্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে শিক্ষা ব্যবস্থার সার্বিক মান বৃদ্ধিতে উপস্থিত সকল প্রতিষ্ঠান প্রধানবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream