রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
বিভিন্ন অনিয়মের দায়ে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রেতাদের জরিমানা

বিভিন্ন অনিয়মের দায়ে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রেতাদের জরিমানা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, পাকা ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা ও অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে মৌলভীবাজারে কমলগঞ্জে তিনটি এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রেতা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।রবিবার (০৪ অক্টোবর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিনের নেতৃত্বে শমসেনগর পুলিশ ফাঁড়ির ফোর্সের সহযোগিতায় কমলগঞ্জ উপজেলার লামাবাজার, স্টেশন রোড ও শমসেরনগর বাজারের বিভিন্ন জায়গায় পাইকারি ও খুচরা এলপিজি গ্যাস সিলিন্ডারের বিক্রেতা প্রতিষ্ঠানে অভিযান ও  সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।এ সময় লামবাজারে অবস্থিত ওম ট্রেডার্সকে ৩,০০০/-, স্টেশন রোডে অবস্থিত চৌধুরী ট্রেডার্সকে ২,০০০/- ও সায়েম হার্ডওয়্যারকে ১৫,০০০/- জরিমানা  টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।        অভিযান কালে সিলিন্ডারের পাইকারি ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানকে সঠিকভাবে মূল্য তালিকা প্রদর্শন করা, পাকা ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ করা, অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রয় না করা, অবৈধ মজুদ করে কৃত্রিম সংকট তৈরি না করার জন্য নির্দেশনা প্রদান করা হয় বলে জানান মোঃ আল আমিন।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream