রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
বয়সের ছাপ দূর করবেন যেভাবে

বয়সের ছাপ দূর করবেন যেভাবে

উজ্জ্বল, কোমল ও জেল্লাদার ত্বক পেতে আজকাল সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ‘অ্যালোভেরা কোলাজেন জেল’। নিয়মিত ব্যবহারে এটি ত্বককে আর্দ্র রাখে, টানটান দেখায় এবং স্বাভাবিক জেল্লা ফিরিয়ে আনে। তবে নাম ‘কোলাজেন জেল’ হলেও এতে সরাসরি কোনো কোলাজেন থাকে না; বরং এর প্রাকৃতিক উপাদানগুলো ত্বকের নিজস্ব কোলাজেন উৎপাদনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সাহায্য করে। এই জেল নিয়মিত ব্যবহার করলে ত্বক আর্দ্র থাকে, টানটান দেখায় এবং স্বাভাবিক জেল্লাও ফিরে আসে। তবে এই জেল কীভাবে তৈরি হয়, সেটি জানা প্রয়োজন। আর সত্যিই কি এটি ত্বকের জন্য উপকারী? যদি তাই হয়, তবে কোলাজেন জেল নিয়মিত ব্যবহার করে ত্বক আর্দ্র রাখুন। যদিও এই জেলকে অনেকেই ‘কোলাজেন জেল’ বলে উল্লেখ করলেও আসলে এতে কোলাজেন থাকে না। তিসির বীজ ও অ্যালোভেরার মধ্যে এমন কিছু উপাদান রয়েছে, যা ত্বককে আর্দ্র ও ত্বকের স্বাভাবিক কোলাজেন তৈরির প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে। অর্থাৎ এটি কোলাজেনের বিকল্প নয়, বরং ত্বকের যত্নে সহায়ক একটি ঘরোয়া মিশ্রণ। কারণ অ্যালোভেরায় রয়েছে প্রচুর পানি, অ্যান্টি-অক্সিডেন্ট এবং প্রদাহনাশ কিছু প্রাকৃতিক উপাদান। তাই এটি ত্বককে ঠান্ডা রাখতে, শুষ্কতা কমাতে এবং সাময়িক জ্বালা ভাব কমাতে সাহায্য করতে পারে।  অন্যদিকে তিসির বীজে রয়েছে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টি-অক্সিডেন্ট, যা ত্বকের সুরক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ঘরোয়া জেল তৈরির মূল উপকরণ হলো টাটকা অ্যালোভেরার রস। এর সঙ্গে যোগ করা হয় ভেজানো তিসির বীজ থেকে তৈরি জেল। তিসির বীজ কিছুক্ষণ পানিতে ফুটিয়ে নিলে একটি ঘন ও পিচ্ছিল জেল তৈরি হয়। সেটি ছেঁকে ঠান্ডা করে অ্যালোভেরার সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়া হয়। অনেকে এর সঙ্গে ভিটামিন ই তেলও মেশান, যাতে জেলটি বেশি দিন ভালো থাকে এবং ত্বক আরও আর্দ্র থাকে। তবে ঘরোয়া উপকরণ মানেই তা সবার ত্বকের জন্য নিরাপদ— এমন নয়। স্পর্শকাতর ত্বক বা অ্যালার্জির প্রবণতা থাকলে নতুন কোনো উপাদান ব্যবহারের আগে হাতে কিংবা কানের পেছনে অল্প করে লাগিয়ে পরীক্ষা করে নেওয়া উচিত। কোনো রকম চুলকানি, জ্বালা ভাব বা লালচে দাগ দেখা দিলে ব্যবহার করা বন্ধ করে দিন।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream