শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
ইয়াং টেন ব্রাদার্স ক্লাবের প্রয়াত উপদেষ্টা জাহিদুল ইসলামের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইয়াং টেন ব্রাদার্স ক্লাবের প্রয়াত উপদেষ্টা জাহিদুল ইসলামের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ মামুন মোল্লা, খুলনা অফিস:  খুলনা গিলাতলা  ইয়াং টেন ব্রাদার্স ক্লাবের প্রয়াত  উপদেষ্টা মরহুম জাহিদুল ইসলাম-এর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২ অক্টোবর শুক্রবার বিকাল ৫ টায় ক্লাবের সভাপতি ও আটরা গিলাতলা ইউনিয়ন ০৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল্লাহ তারেক-এর সভাপতিত্বে ও ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইসমাইল বিশ্বাস এর সঞ্চালনায়  অনুষ্ঠানে মরহুমের বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করে  বক্তব্য রাখেন আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ আনোয়ার হোসেন, ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শেখ জিয়াউর রহমান,সংগঠনের উপদেষ্টা মোঃ আমিরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ডলার, মোঃ আবুল কাশেম ও মোঃ আহম্মদ। মোঃ নুর ইসলাম, মোঃ কামরুল ইসলাম, আক্কাস আলী, ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আরমান হোসেন ইমন, সহ সভাপতি দেলোয়ার হোসেন, মোঃমাহফুজুর রহমান রাহুল, আবির, মোঃ নাইম, রিয়াজুল,তাইজুল ইসলাম, মরহুমের সন্তান মোঃ বায়জিদ ইসলাম সহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ বক্তব্য রাখেন ।  বক্তারা মরহুমের জাহিদুল ইসলামের সমাজসেবামূলক অবদান ও ক্লাবের প্রতি তাঁর অনন্য ভালোবাসার কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।আলোচনা শেষে মরহুমের রুহের মাগফেরাত এবং জান্নাতুল ফেরদৌস নসিব কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন গিলাতলা বায়তুন নুর জামে মসজিদের পেশ ইমাম আবুল বাশার জিহাদি।এর আগে সকালে কোরআন তেলাওয়াত ও পবিত্র কোরআনের হাফেজদের দিয়ে কোরআন খতম এবং মরহুমের কবর জিয়ারত করা হয়।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream