শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
হজযাত্রীদের বিমানভাড়া কমানোর সিদ্ধান্ত; ভাতা পাবেন আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন ও খাদেম

হজযাত্রীদের বিমানভাড়া কমানোর সিদ্ধান্ত; ভাতা পাবেন আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন ও খাদেম

হজযাত্রীদের ব্যয় কমাতে বিমানভাড়া হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে দেশের প্রায় ৮২ হাজার মসজিদে কর্মরত ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে আর্থিক সহায়তার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুর জামিয়া হালিমিয়া মাদ্রাসার দুই দিনব্যাপী ৫৩তম বার্ষিক ও ইসলাহি মাহফিলে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রীর বক্তব্যের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় হজযাত্রীদের সুবিধার্থে বিমানের ভাড়া কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি মসজিদে দায়িত্ব পালনকারীদের জন্য ভাতা চালুর এই উদ্যোগও প্রধানমন্ত্রীর চিন্তাভাবনা ও সদিচ্ছার প্রতিফলন।মন্ত্রী আরও বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এবং আলেম-ওলামাদের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। হজযাত্রীদের আর্থিক চাপ কমানো থেকে শুরু করে ধর্মীয় অঙ্গনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সহযোগিতা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে। ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের ভাতা প্রদানের মাধ্যমে মসজিদের সেবায় নিয়োজিত ব্যক্তিদের প্রকৃত আর্থিক সহায়তা দেওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় তিনি মধুপুরের পীর সাহেব হজরত মাওলানা আব্দুল হামিদসহ দেশের আলেম-ওলামাদের প্রতি জাতীয় শান্তি, স্থিতিশীলতা ও সামগ্রিক কল্যাণ কামনায় দোয়া করার আহ্বান জানান।মধুপুর জামিয়া হালিমিয়া মাদ্রাসার মহাপরিচালক, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির আমির এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির হজরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরের সভাপতিত্বে এবং মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা উবায়দুল্লাহ কাসেমীর পরিচালনায় মাহফিলটি অনুষ্ঠিত হচ্ছে।মাহফিলে বক্তব্য ও বয়ান পেশ করেন সাবেক ধর্ম উপদেষ্টা মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন, মাওলানা আব্দুল আউয়াল, মুফতি দিলাওয়ার হোসাইন, মাওলানা হাসান জামিল এবং মাওলানা গাজী ইয়াকুব উসমানীসহ দেশের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট আলেমরা। এতে স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি এবং নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream