সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
মেসির গোলে নিউ ইংল্যান্ডের বিপক্ষে মায়ামির জয়

মেসির গোলে নিউ ইংল্যান্ডের বিপক্ষে মায়ামির জয়

পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি। লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে নিউ ইংল্যান্ড রেভোলিউশনকে ২-১ গোলে হারিয়েছে দলটি। ম্যাচে একটি অ্যাসিস্ট করার পাশাপাশি জয়সূচক গোলটিও করেছেন আর্জেন্টাইন মহাতারকা।এই জয়ের ফলে নিয়মিত মৌসুমের শেষ ম্যাচের আগে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। নিউ ইংল্যান্ড রেভোলিউশনের চেয়ে এখন এক পয়েন্টে এগিয়ে রয়েছে তারা। চলতি মৌসুমে এটি মায়ামির দশম অ্যাওয়ে জয়। লিগের অন্য কোনো দলই এত বেশি অ্যাওয়ে ম্যাচ জিততে পারেনি।ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। দুই দলের গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ার ও ম্যাট টার্নার বেশ কয়েকটি দুর্দান্ত সেভ করে গোলবার অক্ষত রাখেন।তবে বিরতির পর ম্যাচের ৫৩ মিনিটে এগিয়ে যায় নিউ ইংল্যান্ড। ইলাই ফেইনগোল্ড ও ১৮ বছর বয়সী পেটন মিলারের সম্মিলিত আক্রমণ থেকে বল পেয়ে ডান পায়ের নিখুঁত শটে গোল করেন দানিয়েল গাজদাগ। এতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। চলতি মৌসুমে ১১ ম্যাচে এটি তার দ্বিতীয় গোল। গোল হজম করার পর খোলস ছেড়ে বেরিয়ে আসে ইন্টার মায়ামি। দলের জয়ে মূল কাণ্ডারির ভূমিকা পালন করেন লিওনেল মেসি। ম্যাচের ৬৯ মিনিটে মেসির তৈরি করা আক্রমণ থেকে তেলাসকো সেগোভিয়া ও মেসির যৌথ পাস ধরে বল জালে জড়ান হেরমান বেরতেরামে। ফলে ১-১ ব্যবধানে সমতায় ফেরে মায়ামি। তিন ম্যাচ পর এটি ছিল মেসির প্রথম গোলে অবদান। এই গোলের মাধ্যমে এমএলএসে নিজের প্রথম মৌসুমে ১০ গোল হয়ে গেলো বেরতেরামের।  এরপর ম্যাচের ৮৩ মিনিটে নিজের চেনা রূপে  মেসি। সেগোভিয়ার চমৎকার পাস থেকে বল পেয়ে লিগে নিজের ২৬ গোলটি করেন আটবারের ব্যালন ডি’অর বিজয়ী। এটাই মায়ামির জয় নিশ্চিত করে। চলতি মৌসুমে এটি সেগোভিয়ার ১২তম অ্যাসিস্ট। এই গোলের মাধ্যমে চলতি এমএলএস মৌসুমে মেসি সর্বোচ্চ ২৬টি গোল করার পাশাপাশি ১৬টি অ্যাসিস্ট নিয়ে মোট ৪২টি গোল অবদানে সবার শীর্ষে অবস্থান করছেন, যা দ্বিতীয় স্থানে থাকা খেলোয়াড়ের চেয়ে ৯টি বেশি।  এই পরাজয়ের ফলে ঘরের মাঠে নিউ ইংল্যান্ড রেভোলিউশনের টানা চার ম্যাচের জয়রথ থেমে গেলো। নিয়মিত মৌসুমের শেষ ম্যাচে আগামী শনিবার ঘরের মাঠে শার্লট এফসিকে আতিথ্য দেবে ইন্টার মায়ামি। 

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream