শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যানবাহন চলাচল বন্ধে কঠোর সিদ্ধান্ত

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যানবাহন চলাচল বন্ধে কঠোর সিদ্ধান্ত

সাম্প্রতিক ককটেল বিস্ফোরণসহ নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বহিরাগত যানবাহন চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে।শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ক্যাম্পাস ও শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে এখন থেকে শিক্ষক-শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ছাড়া অন্য কারও যানবাহন প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে। ঢাবির স্টিকারযুক্ত গাড়ি, অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিক, রাইড শেয়ার, খাবার গাড়ি, অনলাইন শপিং বাহনসহ অন্যান্য সরকারি গাড়ি প্রবেশ করতে পারবে। নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে কোনো ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালাতে পারবে।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream