মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
১২-দলীয় জোটের নতুন সমন্বয়ক ফারুক রহমান, মুখপাত্র আব্দুল করিম

১২-দলীয় জোটের নতুন সমন্বয়ক ফারুক রহমান, মুখপাত্র আব্দুল করিম

১২-দলীয় জোটের সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ ও কার্যক্রমকে অধিকতর গতিশীল করার লক্ষ্যে ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান মো. ফারুক রহমানকে জোটের সমন্বয়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। একই সাথে ইসলামী ঐক্যজোটের মহাসচিব অধ্যাপক মওলানা আব্দুল করিমকে জোটের মুখপাত্র হিসেবে ঘোষণা করা হয়। তিন মাসের জন্য তাদের এই দায়িত্ব প্রদান করা হয়। মঙ্গলবার রাজধানীর একটি রেস্টুরেন্টে জোটের নীতিনির্ধারণী ও পর্যালোচনা সভায় এ নতুন দায়িত্ব বণ্টন ঘোষণা করা হয়। জোটের প্রধান মোস্তফা জামাল হায়দারের পক্ষে জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব কাজী নাহিদের সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজিত হয়। নতুন দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক লায়ন মো. ফারুক রহমান বলেন, দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে ১২-দলীয় জোটের সংহতি বজায় রাখা এবং গণতান্ত্রিক আন্দোলনে দলগুলোর পারস্পরিক সমন্বয় সুসংহত করাই হবে তার প্রধান অগ্রাধিকার। এ সময় ১২ দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream