বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত যাওয়ার চেষ্টা, আটক ৬

সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত যাওয়ার চেষ্টা, আটক ৬

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা:ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার প্রাক্কালে ৬ জনকে আটক করেছে ৫৮ বিজিবির সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় তাদের আটক করা হয়। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।বিজিবি সূত্রে জানা গেছে, মহেশপুর ৫৮ বিজিবির অধীনে পলিয়ানপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পলিয়ানপুর গ্রামের রায়পুর নামক স্থান থেকে অবৈধভাবে বাংলাদেশ সীমান্ত অতিক্রমের চেষ্টার সময় ৬ জনকে আটক করে। আটককৃতদের মধ্যে ১ জন পুরুষ, ৩ জন নারী ও ২টি শিশু রয়েছে।এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream