সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
প্রধানমন্ত্রীত্ব ছাড়ার পর অক্সফোর্ডে নতুন দায়িত্বে ট্রুডো

প্রধানমন্ত্রীত্ব ছাড়ার পর অক্সফোর্ডে নতুন দায়িত্বে ট্রুডো

কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবার যুক্তরাজ্যের বিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্ব পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ব্লাভাটনিক স্কুল অব গভর্নমেন্টে ‘ডিস্টিংগুইশড ফেলো’ হিসেবে যোগ দিচ্ছেন তিনি। পাশাপাশি তাকে প্রতিষ্ঠানটির ‘ওয়ার্ল্ড লিডার্স সার্কেল’-এর সদস্য করা হয়েছে।গত শুক্রবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়।৫৪ বছর বয়সী জাস্টিন ট্রুডো ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা ১০ বছর কানাডার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে দীর্ঘ সময় দেশটির ক্ষমতায় ছিল লিবারেল পার্টি।নতুন এই দায়িত্বের মাধ্যমে বিশ্বের সাবেক সরকারপ্রধানদের একটি আন্তর্জাতিক নেটওয়ার্কে যুক্ত হলেন ট্রুডো। এই নেটওয়ার্কে নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন ও যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাকও রয়েছেন। অক্সফোর্ডের ব্লাভাটনিক স্কুল অব গভর্নমেন্টের ওয়ার্ল্ড লিডার্স সার্কেল সাবেক সরকারপ্রধানদের একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক। এর মাধ্যমে অভিজ্ঞ বিশ্বনেতারা নিজেদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি বিনিময় করেন এবং ভবিষ্যৎ প্রজন্মের নীতিনির্ধারক ও নেতৃত্ব তৈরিতে ভূমিকা রাখেন। এই নেটওয়ার্কে রয়েছেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন এবং যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক। নতুন দায়িত্ব প্রসঙ্গে ট্রুডো জানিয়েছেন, তার প্রধানমন্ত্রীত্বের এক দশকে বিশ্ব ভূরাজনীতি ও প্রযুক্তির ক্ষেত্রে ব্যাপক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতি, আন্তর্জাতিক ব্যবস্থার পরিবর্তন, বৈশ্বিক সহযোগিতা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা পুনর্গঠন বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। তিনি অক্সফোর্ডের শিক্ষার্থী ও ভবিষ্যৎ নীতিনির্ধারকদের সঙ্গে নিজের অভিজ্ঞতা বিনিময় এবং আন্তর্জাতিক নেতাদের সঙ্গে মতবিনিময়ের আগ্রহ প্রকাশ করেছেন। ব্লাভাটনিক স্কুলের ডিন অধ্যাপক নাইরে উডস বলেছেন, এক দশকের সরকারি দায়িত্ব পালনের অভিজ্ঞতা ট্রুডো শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করে নিতে পারবেন। তার অভিজ্ঞতা ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে সহায়ক হবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি নভেম্বরের শেষ দিকে ট্রুডোর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পরিদর্শনের কথা রয়েছে। প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়ার পর এটি তার আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা ও নীতিনির্ধারণবিষয়ক নতুন অধ্যায়ের সূচনা।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream