রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
উজিরপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল, এলাকায় আতঙ্ক

উজিরপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল, এলাকায় আতঙ্ক

বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল করেছেন। আওয়ামী লীগের ঘোষিত লকডাউন সফল করা এবং আট দফা দাবি বাস্তবায়নের দাবিতে শনিবার (২৮ নভেম্বর) রাত ৯টার দিকে পশ্চিম সাতলার কাঁচাভিটা বাজার এলাকা থেকে এ মিছিল বের করা হয়। মিছিলকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।স্থানীয় সূত্রে জানা গেছে, সাতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন হাওলাদারের নেতৃত্বে মিছিলে কয়েকশ নেতাকর্মী অংশ নেন। এতে সাতলা ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি পার্শ্ববর্তী ইউনিয়নের নেতাকর্মীরাও যোগ দেন।মিছিল চলাকালে অংশগ্রহণকারীদের ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘শেখ হাসিনা সরকার, বারবার দরকার’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। মিছিলটি সাতলার অভ্যন্তরে প্রবেশ করলে বিশেষ করে হিন্দু অধ্যুষিত ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।স্থানীয় একাধিক সূত্র জানায়, শনিবার বিকেল থেকেই পশ্চিম সাতলা এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল বের করার গুঞ্জন ছড়িয়ে পড়ে। এ খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ বিকেলে ওই এলাকায় টহলও দেয়। তবে সন্ধ্যার পর পুলিশ ওই এলাকা ত্যাগ করলে রাত ৯টার দিকে স্থানীয় ও পার্শ্ববর্তী ইউনিয়নের নেতাকর্মীরা একত্রিত হয়ে মশাল মিছিল বের করেন বলে অভিযোগ স্থানীয়দের।এদিকে মিছিল প্রতিরোধে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি। এ বিষয়ে সাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মেজবাহ উদ্দীনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।তবে স্থানীয় ছাত্রদল কর্মী রাহাত খন্দকার দাবি করেন, সাতলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সক্রিয় রয়েছেন। তিনি আরও বলেন, পার্শ্ববর্তী কোটালীপাড়া উপজেলা থেকে লোক ভাড়া করে এনে সাতলায় মিছিল করা হয়েছে বলে তিনি শুনেছেন।এ বিষয়ে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা সেখান থেকে পালিয়ে যায়। পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream