শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
‘হাসিনা প্রকাশ্যে আসছেন না কেন, তাহলে কি তার মৃত্যুর খবর সত্য?’

‘হাসিনা প্রকাশ্যে আসছেন না কেন, তাহলে কি তার মৃত্যুর খবর সত্য?’

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুর খবরটি সত্য কি না—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ গুঞ্জন নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। শনিবার (২৮ নভেম্বর) সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে প্রশ্ন তোলার পাশাপাশি শেখ হাসিনার দীর্ঘদিন প্রকাশ্যে না থাকা এবং প্রচারিত কথিত অডিও বার্তাগুলোর সত্যতা নিয়েও সন্দেহ প্রকাশ করেন।   ফেসবুক পোস্টে আবু হানিফ লেখেন, গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার মৃত্যুর খবর ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং এমনকি তাঁর মরদেহের ছবি দাবি করেও কিছু ছবি বিভিন্ন মাধ্যমে প্রচার করা হচ্ছে। তাঁর মতে, দীর্ঘদিন ধরে জনসম্মুখে অনুপস্থিত থাকায় এ গুঞ্জন আরও জোরালো রূপ নিয়েছে; তিনি জীবিত থাকলে প্রকাশ্যে আসছেন না কেন, তা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।   পোস্টে কথিত অডিও বার্তা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিওগুলোর সত্যতা নিয়ে বিতর্ক রয়েছে এবং কেউ কেউ এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে দাবি করছেন। আবু হানিফ অভিযোগ করেন, শেখ হাসিনা জীবিত থাকার প্রমাণ হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে অন্তত এক বছর আগের একটি অডিও প্রচার করা হয়েছে, যা মৃত্যুর গুঞ্জন আরও বাড়িয়ে তুলতে পারে।   সবশেষে মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরও প্রকাশ্যে না আসায় জনমনে সন্দেহ আরও ঘনীভূত হচ্ছে উল্লেখ করে আবু হানিফ প্রশ্ন রাখেন, তাহলে কি শেখ হাসিনার মৃত্যুর খবরটিই সত্য।   (উল্লেখ্য, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া শেখ হাসিনার মৃত্যুর দাবিসংবলিত একাধিক ভিডিও, ফটোকার্ড ও স্ক্রিনশটকে সাম্প্রতিক ফ্যাক্টচেকিং প্রতিবেদনে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে, এখন পর্যন্ত তাঁর মৃত্যুর পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি।)   

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream