বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

ইরাকের কুর্দিস্তানে বসবাসরত বাংলাদেশিদের জন্য সুখবর


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ইরাকের কুর্দিস্তানে বসবাসরত বাংলাদেশিদের জন্য সুখবর
ছবি: সংগৃহীত

ইরাকের কুর্দিস্তান অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর দিয়েছে স্থানীয় সরকার। ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়া কিংবা রেসিডেন্সি পারমিটের মেয়াদ শেষ হওয়ার কারণে ধার্য করা জরিমানা ৭৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে কুর্দিস্তান অঞ্চল সরকার।

বুধবার কুর্দিস্তান অঞ্চল সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঘোষণার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইরাকে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

দূতাবাসের বার্তা অনুযায়ী, ‘কুর্দিস্তান অঞ্চল সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী রেবার আহমেদের নির্দেশক্রমে, বিদেশি নাগরিকদের ক্ষেত্রে ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়া বা রেসিডেন্সি পারমিটের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে যে জরিমানা ধার্য হয়, তা ৭৫% কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

আদেশ নং ৩২৫৫৭ অনুযায়ী যে সকল বিদেশি নাগরিক বৈধভাবে ভিসা নিয়ে কুর্দিস্তান অঞ্চলে প্রবেশ করেছেন। কিন্তু কোনো কারণে তাদের ভিসার মেয়াদ বাড়াতে পারেনি অথবা সেগুলোকে রেসিডেন্সি পারমিটে রূপান্তর করতে পারেনি এবং যাদের রেসিডেন্সি পারমিটের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তাদের ক্ষেত্রে ২০১১ সালের নির্দেশনা নং ১ এ উল্লিখিত মোট বিলম্ব জরিমানার মাত্র ২৫% পরিশোধ করতে হবে।   

এই ছাড় পাওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের ৩১ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে যেকোনো একটি রেসিডেন্সি দপ্তরে যোগাযোগ করতে হবে। এ ক্ষেত্রে প্রযোজ্য মোট বিলম্ব জরিমানার কেবল ২৫% আদায় করতে হবে।’

বিষয় : বাংলাদেশি ইরাক কুর্দিস্তান

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২১ অক্টোবর ২০২৬


ইরাকের কুর্দিস্তানে বসবাসরত বাংলাদেশিদের জন্য সুখবর

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

ইরাকের কুর্দিস্তান অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর দিয়েছে স্থানীয় সরকার। ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়া কিংবা রেসিডেন্সি পারমিটের মেয়াদ শেষ হওয়ার কারণে ধার্য করা জরিমানা ৭৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে কুর্দিস্তান অঞ্চল সরকার।

বুধবার কুর্দিস্তান অঞ্চল সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঘোষণার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইরাকে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

দূতাবাসের বার্তা অনুযায়ী, ‘কুর্দিস্তান অঞ্চল সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী রেবার আহমেদের নির্দেশক্রমে, বিদেশি নাগরিকদের ক্ষেত্রে ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়া বা রেসিডেন্সি পারমিটের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে যে জরিমানা ধার্য হয়, তা ৭৫% কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

আদেশ নং ৩২৫৫৭ অনুযায়ী যে সকল বিদেশি নাগরিক বৈধভাবে ভিসা নিয়ে কুর্দিস্তান অঞ্চলে প্রবেশ করেছেন। কিন্তু কোনো কারণে তাদের ভিসার মেয়াদ বাড়াতে পারেনি অথবা সেগুলোকে রেসিডেন্সি পারমিটে রূপান্তর করতে পারেনি এবং যাদের রেসিডেন্সি পারমিটের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তাদের ক্ষেত্রে ২০১১ সালের নির্দেশনা নং ১ এ উল্লিখিত মোট বিলম্ব জরিমানার মাত্র ২৫% পরিশোধ করতে হবে।   

এই ছাড় পাওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের ৩১ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে যেকোনো একটি রেসিডেন্সি দপ্তরে যোগাযোগ করতে হবে। এ ক্ষেত্রে প্রযোজ্য মোট বিলম্ব জরিমানার কেবল ২৫% আদায় করতে হবে।’


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream