বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM

টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ


ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে একই পরিবারের তিনজন অগ্নিদগ্ধ হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) সকাল ৬টার দিকে চেরাগ আলী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ তিনজনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁদের সবার অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধ ব্যক্তিরা হলেন ৬০ বছর বয়সী লালচান, ৫০ বছর বয়সী নাসিমা ও ১৬ বছর বয়সী তানিসা। তাঁরা একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদারের দেওয়া তথ্য অনুযায়ী, লালচানের শরীরের ৯৫ শতাংশ, তানিসার ৮৬ শতাংশ এবং নাসিমার ৮৫ শতাংশ পুড়ে গেছে।

দগ্ধদের মধ্যে লালচান ও নাসিমাকে জরুরি বিভাগে এবং তানিসাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে।

বিষয় : টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণে দগ্ধ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বুধবার, ২১ অক্টোবর ২০২৬


টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

গাজীপুরের টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে একই পরিবারের তিনজন অগ্নিদগ্ধ হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) সকাল ৬টার দিকে চেরাগ আলী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ তিনজনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁদের সবার অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধ ব্যক্তিরা হলেন ৬০ বছর বয়সী লালচান, ৫০ বছর বয়সী নাসিমা ও ১৬ বছর বয়সী তানিসা। তাঁরা একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদারের দেওয়া তথ্য অনুযায়ী, লালচানের শরীরের ৯৫ শতাংশ, তানিসার ৮৬ শতাংশ এবং নাসিমার ৮৫ শতাংশ পুড়ে গেছে।

দগ্ধদের মধ্যে লালচান ও নাসিমাকে জরুরি বিভাগে এবং তানিসাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে।


Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম (রাশেদ মানিক)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream