আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে অংশ নিতে শতভাগ প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও সদ্য পদত্যাগ করা মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে পদত্যাগের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধান্ত নেবেন। ২০১৭ সালে মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার অভিজ্ঞতাও রয়েছে তাঁর।
তিনি আরও বলেন, দল যদি অন্য কাউকে মেয়র প্রার্থী হিসেবে মনোনীত করে, সে ক্ষেত্রেও ওই প্রার্থীকে বিজয়ী করতে শতভাগ প্রস্তুত রয়েছেন তিনি।
পদত্যাগের কারণ ব্যাখ্যা করে ইশরাক বলেন, তিনি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে জানিয়েছেন, মাদকবিরোধী অভিযান কেবল শুরু হয়েছে, এটি চলমান থাকবে। তাঁর কারণে যাতে সরকারের কর্মকাণ্ড ম্লান না হয় এবং দল বিব্রতকর পরিস্থিতিতে না পড়ে, সে জন্যই তিনি পদত্যাগ করতে চেয়েছেন।
মতামত