মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
Bangla FM

বিগ ব্যাশের টানে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন চ্যাপম্যান

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
| ফটো কার্ড

বিগ ব্যাশের টানে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন চ্যাপম্যান
বিগ ব্যাশের টানে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন চ্যাপম্যান

অলরাউন্ডার মার্ক চ্যাপম্যান অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলতে নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) পূর্ণকালীন কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়িয়েছেন। এখন থেকে জাতীয় দলের প্রতিনিধিত্ব করবেন তিনি আংশিক চুক্তিতে।

চ্যাপম্যান মূলত আগামী ডিসেম্বরে শুরু হতে যাওয়া বিবিএলে অংশ নেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন। নিউজিল্যান্ডের মূল ঘরোয়া মৌসুমের সময়েই এই লিগটি অনুষ্ঠিত হয়। ক্যাজুয়াল চুক্তিতে আসার কারণে তিনি ফিন অ্যালেন, লকি ফার্গুসন, অ্যাডাম মিলনে ও টিম সেফার্টের মতো তারকাদের তালিকায় যুক্ত হলেন, যারা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজেদের সুবিধামতো খেলার জন্য বোর্ডের সঙ্গে আংশিক চুক্তিতে রয়েছেন।

তবে নিউজিল্যান্ড জাতীয় দলের জার্সিতে তার প্রতিশ্রুতি বহাল থাকছে। ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাওয়ার আগে আগামী নভেম্বরে ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক হোয়াইট-বল সিরিজে নিউজিল্যান্ডের হয়ে মাঠে নামবেন তিনি।

সার্বিক সহযোগিতার জন্য নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন চ্যাপম্যান। এছাড়া আসন্ন ভারত সিরিজ নিয়ে অত্যন্ত আশাবাদী এই কিউই অলরাউন্ডার। 

অন্যদিকে, চ্যাপম্যান কেন্দ্রীয় চুক্তি ছেড়ে দেওয়ায় নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তির তালিকায় একটি জায়গা হয়। বোর্ডের সেই শূন্যস্থানে দ্রুতগতির পেসার ম্যাট ফিশারকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিষয় : ক্রিকেট নিউজিল্যান্ড ক্রিকেট দল বিগ ব্যাশ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

বিগ ব্যাশের টানে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন চ্যাপম্যান

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

অলরাউন্ডার মার্ক চ্যাপম্যান অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলতে নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) পূর্ণকালীন কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়িয়েছেন। এখন থেকে জাতীয় দলের প্রতিনিধিত্ব করবেন তিনি আংশিক চুক্তিতে।

চ্যাপম্যান মূলত আগামী ডিসেম্বরে শুরু হতে যাওয়া বিবিএলে অংশ নেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন। নিউজিল্যান্ডের মূল ঘরোয়া মৌসুমের সময়েই এই লিগটি অনুষ্ঠিত হয়। ক্যাজুয়াল চুক্তিতে আসার কারণে তিনি ফিন অ্যালেন, লকি ফার্গুসন, অ্যাডাম মিলনে ও টিম সেফার্টের মতো তারকাদের তালিকায় যুক্ত হলেন, যারা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজেদের সুবিধামতো খেলার জন্য বোর্ডের সঙ্গে আংশিক চুক্তিতে রয়েছেন।

তবে নিউজিল্যান্ড জাতীয় দলের জার্সিতে তার প্রতিশ্রুতি বহাল থাকছে। ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে যাওয়ার আগে আগামী নভেম্বরে ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক হোয়াইট-বল সিরিজে নিউজিল্যান্ডের হয়ে মাঠে নামবেন তিনি।

সার্বিক সহযোগিতার জন্য নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন চ্যাপম্যান। এছাড়া আসন্ন ভারত সিরিজ নিয়ে অত্যন্ত আশাবাদী এই কিউই অলরাউন্ডার। 

অন্যদিকে, চ্যাপম্যান কেন্দ্রীয় চুক্তি ছেড়ে দেওয়ায় নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তির তালিকায় একটি জায়গা হয়। বোর্ডের সেই শূন্যস্থানে দ্রুতগতির পেসার ম্যাট ফিশারকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream