২৭ মামলার আসামি ডাকাত বাদলসহ গ্রেফতার ২, হাইস ও মোটরসাইকেল জব্দ
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার:কক্সবাজার জেলার দুর্ধর্ষ ডাকাত ২৭টি ডাকাতি মামলার আসামি বাদলসহ ২ জন গ্রেফতার হয়েছে। এঘটনায় ডাকাতির কাজে ব্যবহৃত ১টি হাইস গাড়ি ও ২টি মোটরসাইকেল জব্দ হয়েছে।জেলা পুলিশ জানিয়েছে, বিগত ২৯ আগস্ট ২০২৬খ্রিঃ রাতে একটি সশস্ত্র ডাকাত দল রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ড চাইল্যাতলী বারিয়া পাড়ার এক বসত বাড়িতে দরজা ভেঙ্গে প্রবেশ করে ১৮ ভরি বিভিন্ন স্বর্ণ অলঙ্কার ও নগদ ১৫ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। ডাকাতির ঘটনা সংগঠনের পরপর জেলা পুলিশ গোয়েন্দা তৎপরতায় এবং স্থানীয় বিভিন্ন লোকজনের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চট্টগ্রাম শহরের চান্দঁগাও থানা এলাকা হতে ডাকাত শাহজাহান আলম প্রকাশ বাদল (৪২) এবং ডাকাত মোঃ সজীবকে (২৩) গ্রেফতার করে। গ্রেফতারদের স্বীকারোক্তি মতে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি নাম্বারবিহীন সাদা সিলভার কালার হাইস গাড়ি (যার ইঞ্চিন ও চেসিস নং অস্পষ্ট), ডাকাতির কাজে ব্যবহৃত ৭টি মাক্স, ২টি মোটরসাইকেল, ডাকাত শাহজাহান আলম প্রকাশ বাদল এর হেফাজত হতে নগদ ৩৫ হাজার) টাকা উদ্ধার করা হয়। জেলা পুলিশ আরো জানায়, ডাকাতরা কক্সবাজার ও চট্টগ্রাম জেলাধীন প্রায় থানায় বিশেষ কৌশলে তাদের ব্যবহৃত হাইস গাড়ি কালার, নাম্বার পরিবর্তন করে এবং অনেক সময় মোটরসাইকেলযোগে রাস্তায় ডাকাতি সংগঠিত করে। ডাকাতরা চকরিয়া থানার চিহ্নিত তৌহিদ বাদল গ্রুপ এবং তার সহযোগি অন্যান্য ডাকাতদের নিয়ে ডাকাতি ও ছিনতাই অপরাধ কাজে নিয়োজিত থাকে। জেলা পুলিশের ডাকাত গ্রেফতার অভিযান চলমান রয়েছে।এদিকে শনিবার ১৯ সেপ্টেম্বর সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সাম্প্রতিক সময়ে জেলায় সংঘটিত বিভিন্ন অপরাধের রহস্য উদঘাটন সংক্রান্ত এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপরোক্ত