মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
ইউক্রেনের আট অঞ্চলে রুশ হামলা, বিদ্যুৎ বিপর্যয় বহু অঞ্চলে

ইউক্রেনের আট অঞ্চলে রুশ হামলা, বিদ্যুৎ বিপর্যয় বহু অঞ্চলে

রাশিয়া গত রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ইউক্রেনের আটটি অঞ্চলের জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়েছে। দেশটির রাষ্ট্রীয় বিদ্যুৎ সঞ্চালন সংস্থা উক্রেনেরগো মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে।টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে উক্রেনেরগো জানায়, কিয়েভ, খারকিভ, সুমি, পোলতাভা, দিনিপ্রোপেত্রোভস্ক, ভিনিতসিয়া, চেরকাসি ও কিরোভোহরাদ অঞ্চলে এসব হামলা চালানো হয়। এর ফলে দিনিপ্রোপেত্রোভস্ক, দোনেৎস্ক, কিয়েভ, সুমি, খারকিভ ও চেরনিহিভ অঞ্চলের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।অন্যদিকে, ইউক্রেনের ধারাবাহিক হামলার কারণে রাশিয়ার কয়েকটি অঞ্চলেও জ্বালানি সংকট দেখা দিয়েছে। তেল শোধনাগারে হামলার পর অনেক ফিলিং স্টেশনে প্রয়োজনীয় জ্বালানি পাওয়া যাচ্ছে না। ফলে জ্বালানি নিতে গাড়িচালকদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।রুশ কর্মকর্তা ও দেশটির গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত দুই সপ্তাহে রাশিয়ার অন্তত আটটি বড় তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইউক্রেন। গত ৩০ অক্টোবরের পর থেকে ইউক্রেন রুশ তেল শোধনাগারগুলোর ওপর হামলার মাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিয়েভ ও মস্কোর মধ্যে জ্বালানি সংক্রান্ত যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছিলেন, যদিও তা কার্যকর হতে ব্যর্থ হয়। সোমবার (৯ নভেম্বর) গভর্নর আলেকজান্ডার দ্রোজদেনকো জানিয়েছেন, ইউক্রেন তাদের সর্বশেষ হামলায় রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কিরিশি শহরে অবস্থিত দেশটির দ্বিতীয় বৃহত্তম তেল শোধনাগারে আঘাত হেনেছে। এ ধরনের হামলায় তাদের পেট্রোল ও ডিজেল উৎপাদনের সক্ষমতাকে কমিয়ে দিচ্ছে। ফলে অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এছাড়া বিশ্ববাজার ও যুক্তরাষ্ট্রে রুশ ডিজেল রপ্তানি নিয়ে ভ্লাদিমির পুতিন এবং ট্রাম্পের মধ্যে কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা থাকলে, এই হামলা সেই প্রক্রিয়াকেও জটিল করে তুলতে পারে।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream