বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
শিক্ষার আলো ছড়াতে কাপ্তাইয়ে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী উপহার সেনাবাহিনীর

শিক্ষার আলো ছড়াতে কাপ্তাইয়ে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী উপহার সেনাবাহিনীর

রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি)​পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি সেনা রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে এবং কাপ্তাই ১১ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের (১১ আর ই) উদ্যোগে স্থানীয় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই কল্যাণমূলক কর্মসূচিতে পাহাড়ি ও বাঙালি শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম, পেন্সিল, জ্যামিতি বক্সসহ প্রয়োজনীয় বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।এসময় কাপ্তাই ১১ আর ই ব্যাটালিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন এবং তাদের পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য উৎসাহ প্রদান করেন। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও শিক্ষার গুরুত্ব সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, শৃঙ্খলা বজায় রাখা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা অর্জনের মাধ্যমেই সঠিক শিক্ষা অর্জন সম্ভব। ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার প্রত্যয়ে বাংলাদেশ সেনাবাহিনীর এই ধরনের মানবিক ও জনকল্যাণমূলক সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।সেনাবাহিনীর এমন সময়োপযোগী উদ্যোগে স্থানীয় অভিভাবক ও শিক্ষক সমাজ অত্যন্ত আনন্দিত। তারা জানান, এই ধরনের সহায়তা পিছিয়ে পড়া এলাকার কোমলমতি শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে এবং ঝরে পড়া রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আজ বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেন সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান।সাক্ষাৎকালে তিন বাহিনী প্রধান মহামান্য রাষ্ট্রপতিকে দায়িত্বভার গ্রহণ করায় অভিনন্দন ও শুভকামনা জানান এবং নিজ নিজ বাহিনীর কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। একই সঙ্গে তাঁরা সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে মহামান্য রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।এ সময় মহামান্য রাষ্ট্রপতি তিন বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর সার্বিক উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন। 

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ

মার্কিন সেনাবাহিনীতে কমেছে যৌন নিপীড়ন

২০২৫ অর্থবছরে আনুমানিক ২০ হাজার ৪৯২ জন সদস্য যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অনিচ্ছাকৃত যৌন সংস্পর্শ বা যৌন নিপীড়নের শিকার হয়েছেন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে শুক্রবার (২১ আগস্ট) প্রকাশিত এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদন অনুযায়ী, দুই বছর আগের তুলনায় এ সংখ্যা প্রায় ৮ হাজার ৫০০ কমেছে। সক্রিয় সামরিক সদস্যদের মধ্যে নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই যৌন নিপীড়নের হার কমেছে।২০২৩ সালে সক্রিয় নারী সদস্যদের মধ্যে যৌন নিপীড়নের আনুমানিক হার ছিল ৬ দশমিক ৮ শতাংশ। ২০২৫ সালে তা কমে ৪ দশমিক ৩ শতাংশে দাঁড়িয়েছে। পুরুষ সদস্যদের ক্ষেত্রে এ হার ১ দশমিক ৩ শতাংশ থেকে কমে ১ শতাংশ হয়েছে।মার্কিন কংগ্রেসের নির্দেশনা অনুযায়ী প্রকাশ করা ২০২৫ অর্থবছরের সামরিক বাহিনীতে যৌন নিপীড়নবিষয়ক বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এতে ২০২৫ সালের কর্মক্ষেত্রের অভিজ্ঞতা জরিপের ফলও অন্তর্ভুক্ত করা হয়েছে। এই জরিপের মাধ্যমে সামরিক বাহিনীতে অনিচ্ছাকৃত যৌন সংস্পর্শ, যৌন হয়রানি ও লিঙ্গভিত্তিক বৈষম্যের মাত্রা নিরূপণ করা হয়।তবে যৌন নিপীড়নের ঘটনা কর্তৃপক্ষকে জানানোর হার বেড়েছে। ২০২৩ সালে আনুমানিক ২৫ শতাংশ ঘটনা সরকারি প্রক্রিয়ায় জানানো হয়েছিল। ২০২৫ সালে তা বেড়ে ৩৩ শতাংশে দাঁড়িয়েছে।মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বেশি সংখ্যক ঘটনা জানানো গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত সামরিক সদস্যরা চিকিৎসা, মানসিক সহায়তা ও অন্যান্য পুনর্বাসনমূলক সেবা পাওয়ার সুযোগ পান। পাশাপাশি অভিযোগ তদন্ত এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনা সম্ভব হয়।মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জনবল ও প্রস্তুতিবিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যান্থনি জে. টাটা বলেন, মর্যাদা, সম্মান ও শৃঙ্খলা সামরিক বাহিনীর মূল্যবোধ এবং প্রস্তুতির ভিত্তি। যৌন নিপীড়ন ও যৌন হয়রানি এসব মূল্যবোধকে ক্ষতিগ্রস্ত করে, সদস্যদের মধ্যে আস্থা কমায় এবং সামরিক বাহিনীর কার্যক্রমকে হুমকির মুখে ফেলে।তবে প্রতিবেদনে উল্লেখ করা ২০ হাজার ৪৯২ জনের সংখ্যা সামরিক কর্তৃপক্ষের কাছে জমা পড়া আনুষ্ঠানিক অভিযোগের সংখ্যা নয়। জরিপের মাধ্যমে পাওয়া এই হিসাবের মধ্যে এমন ঘটনাও রয়েছে, যেগুলো সামরিক কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।সর্বশেষ প্রতিবেদনে সামরিক বাহিনীতে যৌন নিপীড়নের প্রবণতা কমার তথ্য উঠে এলেও বিপুলসংখ্যক সদস্য এখনো এ ধরনের ঘটনার শিকার হওয়ায় বিষয়টি মার্কিন সামরিক বাহিনীর জন্য বড় উদ্বেগের কারণ হয়ে রয়েছে।সূত্র: এনডিটিভি

মার্কিন সেনাবাহিনীতে কমেছে যৌন নিপীড়ন
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream