সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় শহর বাইপাসে সড়ক দুর্ঘটনায় তানভীর আহমেদ শুভ (২০) নামের এক তরুণ ঔষধ ব্যবসায়ী নিহত হয়েছেন।বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরার বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় এই মোটরসাইকেল দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত শুভ সাতক্ষীরা শহরের থানাঘাটা এলাকার মো. আব্দুর রশীদ ও নাজমা বেগম দম্পতির একমাত্র ছেলে।নিহত তানভীর আহমেদ শুভ থানাঘাটা ঈদগাহ মোড়ের ‘শুভ মেডিকেল হল’-এর স্বত্বাধিকারী ছিলেন।