বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
Bangla FM
Topic Ads 1
সবাইকে নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই, ভেদাভেদ ভুলে সহযোগিতা করুন: সিংগাইরে এমপি শান্ত"

সবাইকে নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই, ভেদাভেদ ভুলে সহযোগিতা করুন: সিংগাইরে এমপি শান্ত"

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:"আমি মানিকগঞ্জ-২ আসনের সবার এমপি, যে ভোট দিয়েছে তারও এবং যে ভোট দেয়নি তারও এমপি আমি।"গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সদর ইউনিয়নের গোবিন্দল ভোরবাজার এলাকায় বিভিন্ন রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাহিনুর রহমান সৌরভের সভাপতিত্বে অনুষ্ঠানে তিনি আরও বলেন, "আমরা উন্নয়নের রাজনীতি করি, আমরা মানুষকে ধোকা দিতে জানি না। আমার প্রয়াত বাবাও দেননি, আমিও দেবো না। আমি যেটি পারব, ঠিক সেটিই করব। সকল ভেদাভেদ ভুলে সবাই মিলে আমাকে সহযোগিতা করলে অল্প সময়ের মধ্যে এলাকার উন্নয়ন করা সম্ভব।"সদর ইউনিয়নে প্রায় ১৪ কোটি টাকার উন্নয়ন কাজ বরাদ্দ রয়েছে উল্লেখ করে এমপি শান্ত বলেন, আপনারা পাশে থাকলে গোবিন্দল এলাকার চেহারা পাল্টিয়ে দেওয়া হবে। এ সময় জ্বালানি তেলের দাম প্রসঙ্গে তিনি বলেন, তেলের দাম বাড়ানো হয়নি, পার্শ্ববর্তী দেশের সাথে দাম সমন্বয় করা হয়েছে। এছাড়া সম্প্রতি সিংগাইরে মাসিক আইনশৃঙ্খলা সভায় মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নির্বাহী প্রকৌশলী মো. জামাল উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার খাইরুন্নাহার, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ গোলাম সামদানি, সদর ইউপি চেয়ারম্যান মো. জাহিনুর রহমান সৌরভ এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আলাউদ্দিন প্রমুখ।জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও অ্যাড. মো. রুবেল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সদর ইউপি প্যানেল চেয়ারম্যান মো. খলিলুর রহমান, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম, গোবিন্দল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. কাউসার আহমেদ, স্থানীয় মুরুব্বী শরিফ দেওয়ান, মো. হাফেজ আবুল হাসান, মোসলেম পোদ্দার, আবুল হোসেন, মো. উজ্জ্বল মিয়া ও আ. মালেক প্রমুখ।এছাড়াও উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মঞ্জুরুল ইসলাম ও সদস্য সচিব মো. ইসমাইল হোসেন, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক অ্যাড. মো. দ্বীন ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শফিকুল ইসলাম শফিক, উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আশরাফ এবং বিএনপি নেতা অ্যাড. জাহিদুর রহমান বিশ্বাস ও শেরশাহসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে অতিথিরা সিংগাইর-চারিগ্রাম সড়কের পাশের গোবিন্দল সড়ক হতে বলধারা ইউপি অফিস ভায়া জইল্যা সড়ক এবং গোবিন্দল এলাকার শেষ মাথা হতে ধাইরাপাড়া সড়ক পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream