শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
চরভদ্রাসনে প্রতিবেশীর জমি অবৈধভাবে দখলে আব্দুল কাদেরকে দেড় বছরের সশ্রম কারাদণ্ড

চরভদ্রাসনে প্রতিবেশীর জমি অবৈধভাবে দখলে আব্দুল কাদেরকে দেড় বছরের সশ্রম কারাদণ্ড

স্টাফ রিপোর্টার আব্দুস সালাম মোল্লা।  ফরিদপুরের চরভদ্রাসনে প্রতিবেশীর জমি রাতের আঁধারে অবৈধভাবে দখলের মামলায় মনির হোসেন ওরফে আব্দুল কাদেরকে দেড় বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর আদালত চত্বর থেকে পালিয়ে যান দণ্ডপ্রাপ্ত আসামি।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ফরিদপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ রায় ঘোষণা করেন।মামলার বিবরণে জানা যায়, চরভদ্রাসন উপজেলার বি.এস. ডাঙ্গী গ্রামের বাসিন্দা সেক আলতাফ হোসেনের জমি রাতের আঁধারে দলবল নিয়ে দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণের অভিযোগ ওঠে মনির হোসেন ওরফে আব্দুল কাদেরের বিরুদ্ধে। এ ঘটনায় আলতাফ হোসেন দাবি করেন, তিনি রেকর্ডীয় মালিক প্রফুল্ল চন্দ্র বিশ্বাসের ছেলেদের কাছ থেকে জমিটি কিনেছেন। অন্যদিকে মনির হোসেন জমিটির অপর রেকর্ডীয় মালিক দয়াল চন্দ্র বিশ্বাসের কাছ থেকে কেনার দাবি করেন। তবে অভিযোগ অনুযায়ী, দয়াল চন্দ্র বিশ্বাস মনিরের কাছে জমি বিক্রির পাঁচ বছর আগেই একই জমি প্রতিবেশী হালিম বেপারীর কাছে বিক্রি করেছিলেন।মামলার নথি অনুযায়ী, জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে মনির হোসেনের নামজারি নিয়ে চরভদ্রাসন সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে শুনানি হয়। পরে ২০২৫ সালের ৮ ডিসেম্বর তার নামজারি বাতিল করা হয়। এ ছাড়া চরভদ্রাসন পিটিশন মামলা নম্বর ৪৩৯/২৫-এর তদন্ত প্রতিবেদনেও সংশ্লিষ্ট দাগে তার কোনো স্বত্ব নেই বলে উল্লেখ করা হয়।এ ঘটনায় ২০২৫ সালের ১৫ মে সেক আলতাফ হোসেন বাদী হয়ে ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইনে চরভদ্রাসন সি.আর. ৮৭/২০২৫ নম্বর মামলা করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পেয়ে মনির হোসেনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করে সংস্থাটি।মামলা দায়েরের পর বাদীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগও রয়েছে মনির হোসেনের বিরুদ্ধে। এ ছাড়া নিজের ঘরবাড়ি ভাঙচুর করে বাদীর বিরুদ্ধে একে একে তিনটি মামলা করেন বলেও অভিযোগ করা হয়েছে। তবে তদন্তে ওই মামলাগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে বলে বাদীপক্ষের দাবি।মামলার তদন্ত প্রতিবেদন, সাক্ষীদের সাক্ষ্য-প্রমাণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক পর্যালোচনা শেষে আদালত আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় এ দণ্ডাদেশ দেন। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর আদালত চত্বর থেকে তার পালিয়ে যাওয়ার বিষয়টি স্থানীয় সূত্রে জানা গেছে।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream