মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
স্পেনে বাংলাদেশের পণ্য রপ্তানি বাড়াতে আহ্বান শামা ওবায়েদের

স্পেনে বাংলাদেশের পণ্য রপ্তানি বাড়াতে আহ্বান শামা ওবায়েদের

স্পেনের বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানি বাড়াতে এবং বিদেশি বিনিয়োগ আনতে দেশটির ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।সোমবার (২৬ অক্টোবর) স্পেনের সেভিলে তৃতীয় বাংলাদেশ-স্পেন এক্সপো ২০২৬ উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে ওষুধ, চামড়া ও জুতা, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, তথ্যপ্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি এবং উন্নত উৎপাদনশিল্পে বিনিয়োগের ভালো সুযোগ রয়েছে।অনুষ্ঠানে স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, আন্দালুসিয়া সরকারের মন্ত্রী, সিনেটর, স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এক্সপোতে তৈরি পোশাক, চামড়া, কৃষিপণ্য, পাটজাত পণ্য, রাসায়নিক ও গৃহস্থালির সামগ্রীসহ বিভিন্ন পণ্য প্রদর্শন করে বাংলাদেশ ও স্পেনের প্রায় ৪০টি প্রতিষ্ঠান। শামা ওবায়েদ ইসলাম দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ, জ্ঞান বিনিময় ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারে স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগের প্রশংসা করেন। বাংলাদেশের তৈরি পোশাক খাতের বিকাশে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথাও উল্লেখ করেন তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ রপ্তানি বহুমুখীকরণ, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে। এ ছাড়া বাংলাদেশের ‘সোনালি আঁশ’ পাটের বৈশ্বিক বাজারে সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি। তার মতে, আধুনিক ফ্যাশন, নকশা ও পরিবেশবান্ধব পণ্য তৈরিতে পাটের উদ্ভাবনী ব্যবহার বাড়ানোর সুযোগ রয়েছে। তিনি আরও বলেন, নকশা, ফ্যাশন ও সাংস্কৃতিক শিল্পসহ সৃজনশীল অর্থনীতির বিকাশ উদ্ভাবন ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখতে পারে। এক দিনব্যাপী এ এক্সপোর লক্ষ্য বাংলাদেশ ও স্পেনের ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক জোরদার করা, স্পেনের বাজারে বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণ এবং বাণিজ্য, বিনিয়োগ, উদ্ভাবন ও টেকসই উৎপাদনে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করা। আয়োজকদের আশা, এ উদ্যোগ দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও এগিয়ে নিতে সহায়তা করবে।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream