রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
নোয়াখালীতে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি বিতরণ

নোয়াখালীতে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নোয়াখালীতে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে।  রবিবার নোয়াখালী সদর উপজেলা পরিষদের হলরুমে প্রাথমিকভাবে কয়েকটি পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে শাড়ি তুলে দেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান। এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোমায়রা ইসলাম, জেলা বিএনপির নেতা আবু নাছের, সলিমুল্লাহ বাহার হিরণ, ভিপি জসিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ এবং মাইজদী দেবালয়ের সাধারণ সম্পাদক রাজুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream