শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
সজীব ওয়াজেদ জয়কে নিয়ে খবর, পত্রিকা ছিঁড়ে প্রতিবাদ রাশেদের

সজীব ওয়াজেদ জয়কে নিয়ে খবর, পত্রিকা ছিঁড়ে প্রতিবাদ রাশেদের

দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার অর্থায়ন, সম্পাদক মাহমুদুর রহমানের ভূমিকা এবং পত্রিকাটির সংবাদ প্রকাশের ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) মো. রাশেদ খাঁন।নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাস ও ভিডিও বার্তায় তিনি দাবি করেন, সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে তাঁকে জড়িয়ে প্রকাশিত খবরটি সম্পূর্ণ মিথ্যা। এ ধরনের ভুল তথ্যের প্রতিবাদ জানাতেই তিনি পত্রিকাটি ছিঁড়ে ফেলেছেন বলে জানান।তবে প্রকাশ্যে পত্রিকা ছিঁড়ে প্রতিবাদ জানানোর ঘটনায় সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।ফেসবুক স্ট্যাটাসে রাশেদ খাঁন আরও অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময় দৈনিক ‘আমার দেশ’-এ তাঁর বক্তব্য প্রকাশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন পত্রিকাটির সম্পাদক মাহমুদুর রহমান। তিনি আরও দাবি করেন, অনুসন্ধানে তিনি জানতে পেরেছেন যে ‘আমার দেশ’ পরিচালিত হচ্ছে ‘আওয়ামী লীগের এক পদধারী নেতা, বড় ব্যবসায়ী ও ডামি এমপির কোম্পানির ফান্ডিংয়ে’। রাশেদ খাঁন লেখেন, ‘আমি শুরুতে অবাক হয়ে মাহমুদুর রহমানের হোয়াটসঅ্যাপে ছবি ও তথ্যপ্রমাণ পাঠাই। তিনি বিষয়টি এড়িয়ে যান। আমি বারংবার টেক্সট করে তথ্যপ্রমাণ পাঠিয়েছি, কিন্তু তিনি বিষয়টি পুরোপুরি এড়িয়ে যান এবং আমার কল রিসিভ করাও বন্ধ করে দেন।’ তাঁর ভাষ্য অনুযায়ী, পত্রিকাটির একজন দায়িত্বশীল ব্যক্তি তাঁকে জানান যে ‘পত্রিকা চালানোর স্বার্থে’ বিষয়টি এড়িয়ে যাওয়া হচ্ছে। পত্রিকাটি ছিঁড়ে ফেলার বিষয়ে ব্যাখ্যা দিয়ে রাশেদ খাঁন বলেন, ‘আমি একটি মিথ্যা ন্যারেটিভকে ছিঁড়েছি। হাসিনাপুত্রের (সজীব ওয়াজেদ জয়) সঙ্গে আমি এক হয়েছি মর্মে “আমার দেশ” পত্রিকা যে মিথ্যাচার করেছে, আমি সেই অসত্যকে ছিঁড়ে ফেলেছি।’ তিনি আরও বলেন, তিনি কোনো লাইভ ভিডিওতে এটি করেননি, বরং একটি আনুষ্ঠানিক ভিডিও বার্তার মাধ্যমে নিজের প্রতিবাদ পৌঁছে দিয়েছেন। তাঁর দাবি, জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারের বিরুদ্ধে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠকের যে অভিযোগ উঠেছে, তা থেকে নজর সরাতেই পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে যুক্ত থাকার অপতথ্য প্রচার করা হয়েছে। প্রধানমন্ত্রীর সহকারী পদে থেকে একজন দায়িত্বশীল ব্যক্তির পত্রিকা ছিঁড়ে ফেলার এই ঘটনাকে ভালোভাবে নেননি অন্যান্য রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা। জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা তাঁর এই ধরনের আচরণের তীব্র বিরোধিতা ও সমালোচনা করেছেন। তবে অভিযোগের বিষয়ে দৈনিক ‘আমার দেশ’ পত্রিকা কর্তৃপক্ষ বা সম্পাদক মাহমুদুর রহমানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য বা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

জুলাইয়ের দাবি পূরণে রাজপথে জামায়াত: শফিকুর রহমান

‘নারায়ণগঞ্জবাসী, আপনাদের কি ২০২৪ সালের কথা মনে পড়ে? স্বৈরাচারের বিরুদ্ধে এই রাস্তায় রক্ত ঢেলেছেন, মনে পড়ে? আপনাদের সঙ্গে লড়াই করা শহীদ সঙ্গীদের দাবি পূরণ হয়েছে? হয়নি। আর সেই দাবি পূরণ করার জন্যই আমরা রাস্তায় নেমেছি। দাবি পূরণ করেই আমরা ঘরে ফিরব’  বলেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘আমাদের রাস্তায় নামার কারণ হলো গণভোটের গণরায় বাস্তবায়ন, ’২৪-এর চার্টার বাস্তবায়ন, আপনাদের জুলাই ফিরিয়ে দেওয়া এবং মানুষের ঘরে বিদ্যুৎ ও বাতি জ্বালানোর ব্যবস্থা করা।’ গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-গ্যাস ও সারসংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলার উন্নয়ন এবং দলীয়করণ বন্ধসহ ছয় দফা দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের অংশ হিসেবে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, ‘এই সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে। প্রতারণা করছে এবং কথা দিয়ে কথার বরখেলাপ করছে। জনগণ তাদের ক্ষমা করবে না। ১১ দল আপনাদের পাশে আছে, আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। দেখবেন, ইনশা আল্লাহ আমাদের ঐক্যবদ্ধ এই প্রয়াস, এই চেষ্টা আল্লাহ কবুল করবেন এবং আমরা সফল হয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ব, ইনশা আল্লাহ।’ তিনি আরও বলেন, ‘আমাদের এই লংমার্চ আজ শুরু হলেও এটি শেষ নয়। আমরা বিজয় নিয়েই ঘরে ফিরব।’ নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় এনপিপি নেতা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমীন, এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, কেন্দ্রীয় খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ মামুনুল হক, নারায়ণগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সভাপতি এবং এনসিপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জুলাইয়ের দাবি পূরণে রাজপথে জামায়াত: শফিকুর রহমান
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream