শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
বিএনপির নেতৃত্বে র‍্যালিতে কুড়িগ্রাম যুবদলের অভূতপূর্ব অংশগ্রহণ, বিশাল মিছিলে উত্তাল রাজপথ!

বিএনপির নেতৃত্বে র‍্যালিতে কুড়িগ্রাম যুবদলের অভূতপূর্ব অংশগ্রহণ, বিশাল মিছিলে উত্তাল রাজপথ!

মোঃ সাইফুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধিঃঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুড়িগ্রামে আয়োজিত সার্বভৌমত্ব র‍্যালি ও পথসভায় বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে সাংগঠনিক শক্তির জানান দিয়েছে কুড়িগ্রাম জেলা যুবদল। বর্ণাঢ্য র‍্যালিতে যুবদলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে শহরের রাজপথ।শনিবার (৭ নভেম্বর) দুপুরের দিকে কুড়িগ্রাম জেলা বিএনপির নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে র‍্যালিটি বের হয়। এতে জেলা যুবদলের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেন। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। পরে পৌর টাউন হল মার্কেট চত্বরে অনুষ্ঠিত হয় পথসভা।পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম বেবু ও অধ্যাপক হাসিবুর রহমান হাসিব।এ ছাড়া বক্তব্য দেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি, নাজমুন নাহার বিউটি, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. নাসিম পারভেজ তারা, সাধারণ সম্পাদক মো. নাদিম আহমেদ, রুহুল আমিন খান টিপু, ইঞ্জিনিয়ার ওয়ায়েস কারণি, জেলা যুবদলের দপ্তর সম্পাদক নেতা বাবু, প্রচার সম্পাদক সুমন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রশিদ নয়ন ও সদস্যসচিব তাইজুল ইসলাম সাজু।র‍্যালিতে জেলা যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি দলটির সাংগঠনিক তৎপরতা ও ঐক্যবদ্ধ অংশগ্রহণের চিত্র তুলে ধরে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে নেতাকর্মীদের এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতি কুড়িগ্রামের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সাড়া সৃষ্টি করে।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream