শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
Bangla FM
Topic Ads 1
বনপাড়া খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

বনপাড়া খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:উত্তরবঙ্গের অন্যতম ও বৃহৎ বনপাড়া খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর ৬২তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার বনপাড়া গির্জা মাঠে অনুষ্ঠিত এই সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি আন্না মিনজ। এতে গেস্ট অব অনার হিসেবে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান এ্যাড. জন গমেজ, বিশেষ অতিথি হিসেবে জেলা সমবায় অফিসার আতিকুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা আজিজুর রহমান, বনপাড়া ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার দিলীপ এস কস্তা, বনপাড়া সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফাদার ড. শংকর ডমিনিক গমেজ, ভবানীপুর ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার ফ্রান্সিস দরেছ, বনপাড়া খ্রিস্টান কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুব্রত রোজারিও উপস্থিত ছিলেন। সভার সভাপতিত্ব করেন ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান বাবলু রেনেতোস কোড়াইয়া। 

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream