শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
Bangla FM
Topic Ads 1
সিলেটে ভয়েস অফ হিউম্যানিটি সোশ্যাল অর্গানাইজেশন আয়োজিত ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচী

সিলেটে ভয়েস অফ হিউম্যানিটি সোশ্যাল অর্গানাইজেশন আয়োজিত ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচী

উৎফল বড়ুয়া, সিলেটমানবিক সংগঠন Voice Of Humanity Social Organization মানবতার কন্ঠস্বর কতৃক আয়োজিত ২য় বারের মতো ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচী সিলেট দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের জালালিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা ও জালালপুর কিন্ডারগার্টেন এর প্রায় ৩০০শত শিক্ষার্থীদের মধ্যে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় সম্পন্ন করে হয়। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ) সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক তাহের আহমেদ এর নেতৃত্বে ব্লাড ক্যাম্পেইন শুরু হয়। অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন জালালপুর কিন্ডারগার্টেন এর সম্মানিত পরিচালক হযরত মাও : ইমদাদুর রহমান খান সাহেব।উপস্থিত ছিলেন সামাজিক ব্যক্তিত্ব জনাব আতাউর রহমান শাহেদ, জালালপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাও: আশফাক আহমদ জুয়েল, তরুন সমাজ সেবক আকরাম খান বাপ্পি, শাহান আহমেদ, সুমাইয়া নেওয়াজ নূর, নিপু আহমেদ, জালালপুর কিন্ডারগার্টেন এর সহকারী শিক্ষক মাও: সিদ্দিকুর রহমান রায়হান, মাও:জামিল আহমেদ, মিজানুর রহমান মুর্শেদ, মাও: মাহবুবুর রহমান জামী।অত্র সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি, সদস্য ফয়েজ আহমেদ, ফেরদাউস রহমান, আলবাবুর রহমান সেজু, এনাম আহমেদ, রোমান আহমদ প্রমুখ। উপস্থিত বক্তারা আরও বলেন, নিয়মিত রক্তদানে মানুষের জীবন বাঁচে এবং সমাজে মানবিকতার বন্ধন সুদৃঢ় হয়। তরুণ সমাজকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। বক্তারা আরো বলেন, জরুরি মুহূর্তে রক্তের অভাবে যেন কোনো প্রাণহানি না ঘটে, সে লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।ক্যাম্পেইনে আগত অংশগ্রহণকারীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়। উপস্থিত স্বেচ্ছাসেবীরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং বিত্তবানদের এজাতীয় মানবিক কর্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান।।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream