শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
Bangla FM
Topic Ads 1
 ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করেছে নিউজিল্যান্ড

ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করেছে নিউজিল্যান্ড

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচিত হওয়ার লড়াইয়ে তীব্র ধাক্কা দিয়ে এবার প্রকাশ্যে তার বিরোধিতা শুরু করেছে নিউজিল্যান্ড। বাণিজ্যিক মালিকানা বিক্রির বিতর্ক ও পরবর্তীতে বাতিল হওয়া পরিকল্পনাকে কেন্দ্র করে ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করে নিয়েছে দেশটি। এর মাধ্যমে তারা নিজেদের মহাদেশীয় সংস্থা ওশেনিয়া ফুটবল কনফেডারেশনের (ওএফসি) অবস্থানের গ্রাহ্য না করে অপ্রত্যাশিত পদক্ষেপ গ্রহণ করেছে।চলতি বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত মেগা বিশ্বকাপে ওশেনিয়া অঞ্চল থেকে একমাত্র যোগ্যতা অর্জনকারী দল নিউজিল্যান্ড অনাস্থা প্রকাশ করায় ইনফান্তিনোর ওপর চাপ আরও বহুগুণ বেড়ে গেল। ইনফান্তিনোর নেতৃত্ব পর্যালোচনা এবং মেগা টুর্নামেন্টে বেসরকারি বিনিয়োগ আনার প্রক্রিয়া নিয়ে ইউরোপের উয়েফা, এশিয়ার এএফসি এবং উত্তর ও মধ্য আমেরিকার কনকাকাফ ইতিমধ্যেই তার বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ ঘোষণা করেছে। আগামী বছর মার্চ মাসে অনুষ্ঠিতব্য ফিফা কংগ্রেসে চতুর্থ মেয়াদের জন্য নির্বাচনে লড়বেন ইনফান্তিনো। ফিফার মোট ২১১টি সদস্য দেশের মধ্যে এই তিনটি বিদ্রোহী কনফেডারেশনের অধীনেই রয়েছে ১৩৬টি ভোট।নিউজিল্যান্ড ফুটবলের (এনজেডএফ) প্রধান নির্বাহী অ্যান্ড্রু প্র্যাগনেল রয়টার্সকে নিশ্চিত করেছেন যে, ফিফা নেতৃত্বের ওপর আস্থা চরমভাবে হ্রাস পাওয়ায় তারা ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করেছেন। প্র্যাগনেল ফিফার নিজস্ব তড়িঘড়ি কোনো তদন্তের পরিবর্তে একটি সুনির্দিষ্ট নিরপেক্ষ ও স্বাধীন পর্যালোচনার দাবি জানিয়েছেন, যাতে করে সিদ্ধান্ত গ্রহণের গোপন প্রক্রিয়া উন্মোচিত হয়। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের সাথে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত প্রতিষ্ঠান 'থ্রাইভ ক্যাপিটাল' কীভাবে এই বাণিজ্যিক চুক্তিতে মূল ভূমিকা পালন করতে যাচ্ছিল এবং কার কার সম্পৃক্ততা ছিল, তা স্বচ্ছতার সাথে জনসম্মুখে আনার জোর দাবি জানিয়েছেন তিনি।নিউজিল্যান্ডের এই কঠোর অবস্থানের বিপরীতে তাদের নিজস্ব কনফেডারেশন ওএফসি অবশ্য ইনফান্তিনোর প্রতি সতর্কতা মিশ্রিত সমর্থন বজায় রেখেছে। ওএফসি এক বিবৃতিতে প্রস্তাবটি প্রত্যাহার করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে যে, গত এক দশকে ইনফান্তিনোর নেতৃত্বে ওশেনিয়া অঞ্চলে ফুটবলের ব্যাপক অগ্রগতি হয়েছে, তাই যে কোনো প্রয়োজনীয় পরিবর্তনের জন্য এই পর্যালোচনাকে একটি সুযোগ হিসেবে ব্যবহার করা উচিত।

এবার ফিফা সভাপতির বিরুদ্ধে পরকীয়া প্রেমের অভিযোগ

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে এক নারী কর্মকর্তার সঙ্গে তার কথিত প্রেমের সম্পর্ক ছিল বলে অভিযোগ উঠেছে। ২০১৬ সালে ফিফার সভাপতি নির্বাচিত হন ইনফান্তিনো। তার আগে ২০০০ সালে উয়েফাতে যোগ দেন। ২০০৯ সালে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সাধারণ সম্পাদক পদে বসেন। সেই দায়িত্বে থাকাকালীন তার সঙ্গে এক নারীকে ঘিরে পরকীয়া প্রেমের অভিযোগ সামনে নিয়ে এসেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি। প্রতিবেদন অনুযায়ী, ২০০৯ সালে উয়েফার সাধারণ সম্পাদক থাকাকালে সংস্থাটির তুলনামূলক নিচু পদে কর্মরত এক নারীর সঙ্গে ইনফান্তিনোর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ রয়েছে, ওই সম্পর্কের কারণে নারীটি ইনফান্তিনোর কাছ থেকে বিশেষ সুবিধা পেতেন। দ্য ডেইলি টেলিগ্রাফের দাবি, ওই নারী উয়েফা ছেড়ে যাওয়ার পরও সংস্থাটির কাছ থেকে কয়েক হাজার পাউন্ড অর্থ পেয়েছিলেন। এই অর্থ পাওয়ার প্রক্রিয়ায় ইনফান্তিনোর সরাসরি ভূমিকা ছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শুধু আর্থিক সুবিধা নয়, ইনফান্তিনোর প্রভাব ব্যবহার করে ওই নারীর পদোন্নতিও হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে। উয়েফা থেকে পাওয়া অর্থের সহায়তায় তিনি এমবিএ কোর্স সম্পন্ন করেন বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। বিষয়টি উয়েফার পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। তবে এসব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে ইনফান্তিনো। দ্য ডেইলি টেলিগ্রাফকে দেওয়া এক বক্তব্যে ফিফা সভাপতির একজন মুখপাত্র বলেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই এবং ইনফান্তিনো সেগুলো দৃঢ়ভাবে অস্বীকার করছেন।  ‘ইনফান্তিনো এসব অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করছেন এবং এসবের কোনো সত্যতা নেই। অনুপযুক্ত আচরণ, কোনো বিধি কিংবা নিয়ম লঙ্ঘনের ইঙ্গিত দেওয়া মানহানিকর। অতীতে উয়েফা ও ফিফার কোনো কর্মী তার (ইনফান্তিনোর) আচরণ নিয়ে অভিযোগ করেননি। তিনি কখনো এমন কিছুতে জড়িত ছিলেন না।’ বিশ্ব ফুটবলের অন্যতম শীর্ষ এই সংগঠক বর্তমানে বিশ্বকাপের আংশিক মালিকানা বিক্রির পরিকল্পনা নিয়েও সমালোচনার মুখে রয়েছেন। এর মধ্যেই ব্যক্তিগত জীবন ও উয়েফায় তার অতীত ভূমিকা নিয়ে নতুন এই অভিযোগ সামনে এলো।

এবার ফিফা সভাপতির বিরুদ্ধে পরকীয়া প্রেমের অভিযোগ
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream