সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
বল প্রয়োগের শক্তিই হলো ‘বলের মাত্রা’

বল প্রয়োগের শক্তিই হলো ‘বলের মাত্রা’

প্রাথমিক বিজ্ঞান: সংক্ষিপ্ত প্রশ্ন ∎ অধ্যায়–৭ প্রশ্ন: বাড়িতে বা আশপাশে যেকোনো দুটি সরল যন্ত্র চিহ্নিত করে সেগুলোর ব্যবহার লেখো।উত্তর: বাড়িতে ব্যবহৃত দুটি সরল যন্ত্র হলো কাঁচি ও ছুরি। কাঁচি ব্যবহার করা হয় কাপড় বা কাগজ কাটার জন্য এবং ছুরি ব্যবহার করা হয় শাকসবজি বা ফলমূল কাটার কাজে।   প্রশ্ন: যদি পৃথিবীর মাধ্যাকর্ষণ বল না থাকত, তাহলে আমাদের দৈনন্দিন জীবন কেমন হতো?উত্তর: পৃথিবীর মাধ্যাকর্ষণ বল না থাকলে কোনো বস্তুই মাটির ওপর স্থির থাকত না এবং সবকিছু মহাশূন্যে ভেসে বেড়াত। আমরা হাঁটাহাঁটি করতে পারতাম না এবং বায়ুমণ্ডল না থাকায় আমাদের বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়ত। পৃথিবী প্রতিটি বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে টানে বলেই আমরা সব জিনিস মাটিতে পড়তে দেখি। প্রশ্ন: বলের মাত্রা বলতে কী বোঝায়?উত্তর: বল প্রয়োগের শক্তি বা জোরকে বলের ‘মাত্রা’ বলা হয়। বলের মাত্রা যত বেশি হয়, বস্তুর ওপর তার প্রভাব (যেমন: গতি বা দূরত্বের পরিবর্তন) তত বেশি হয়।   প্রশ্ন: জড়তা বলতে কী বোঝায়?উত্তর: বস্তু যে অবস্থায় আছে, চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে ধর্ম, তাকে জড়তা বলে। স্থির বস্তু স্থির থাকতে চাওয়া হলো স্থিতি জড়তা এবং গতিশীল বস্তু চলতে চাওয়া হলো গতি জড়তা। প্রশ্ন: স্পর্শ বল কাকে বলে?উত্তর: যে বল প্রয়োগের জন্য দুটি বস্তুর মধ্যে প্রত্যক্ষ শারীরিক সংস্পর্শের প্রয়োজন হয়, তাকে স্পর্শ বল বলে। যেমন: কোনো কিছুকে ধাক্কা দেওয়া বা ঘর্ষণ বল। প্রশ্ন: বল প্রয়োগের দুটি প্রধান পদ্ধতি কী কী?উত্তর: বল প্রয়োগের প্রধান দুটি পদ্ধতি হলো টান ও ঠেলা। কোনো বস্তুকে নিজের দিকে আনা হলো টান এবং নিজের থেকে দূরে সরিয়ে দেওয়া হলো ঠেলা। প্রশ্ন: অস্পর্শ বল কী?উত্তর: যে বল দুটি বস্তুর সরাসরি সংস্পর্শ ছাড়াই দূর থেকে ক্রিয়া করতে পারে, তাকে অস্পর্শ বল বলে। যেমন: মাধ্যাকর্ষণ বল বা চৌম্বক বল।   প্রশ্ন: ঘর্ষণ বল কীভাবে বস্তুর গতি কমিয়ে দেয়? উত্তর: একটি বস্তু যখন অন্য বস্তুর ওপর দিয়ে গড়িয়ে যায়, তখন তাদের স্পর্শতলে গতির বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করে। এই বিপরীতমুখী বাধার কারণেই চলন্ত বস্তুর গতি ধীরে ধীরে কমে যায়।   প্রশ্ন: অমসৃণ পৃষ্ঠে বস্তু সরাতে বেশি বল লাগে কেন? উত্তর: অমসৃণ পৃষ্ঠের তলে উঁচু-নিচু খাঁজ বেশি থাকে, যা গতির বিরুদ্ধে প্রবল বাধার সৃষ্টি করে। ফলে ঘর্ষণ বল বেড়ে যায় এবং বস্তু সরাতে বেশি শক্তির প্রয়োজন হয়। মো. আবু সুফিয়ান, শিক্ষকআইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬। গণিত: অধ্যায় ৮—পরিমাপ নিয়ে গণিতের দরকারি শূন্যস্থান পূরণ

গণিত: শূন্যস্থান পূরণ করো অধ্যায়–৮ ১. ১ কিলোমিটার =         মিটার। ২. ১ হেক্টর =         বর্গমিটার। ৩. ১ সপ্তাহে         ঘণ্টা। ৪. মে মাস         দিনে। ৫. বাংলা সালে         টি মাস ৩১ দিনের। ৬. ১ ঘণ্টায়         সেকেন্ড। ৭. ১ লিটার =         ঘন সেন্টিমিটার। ৮. গাড়ির ওজন প্রকাশের একক        । ৯. ৫ মিটার         সেমি।  ১০. ২ কেজি =        . গ্রাম।   ১১. ১৯০১ থেকে ২০০০ সাল পর্যন্ত         শতাব্দী।       ১২. একটি ত্রিভুজের ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার এবং উচ্চতা ৩০ মিটার হলে ভূমি         মিটার।       ১৩. মনীষা ১ ঘণ্টায় ৩ কিলোমিটার হাঁটতে পারে। সে ২ ঘণ্টায়         মিটার হাঁটতে পারবে।       ১৪. ১০০ সেন্টিমিটার =         মিলিমিটার।       ১৫. ৮ কিমি. =         মিটার। ১৬. ৮ কেজি ৯ ডেকাগ্রাম ৫ গ্রাম =         গ্রাম। ১৭. ১৯৬২ সালের ফেব্রুয়ারি মাস         দিনে ছিল। ১৮. ২৪ ঘণ্টায় ঘড়িতে ঘণ্টা শুরু হয়         থেকে। ১৯. ২৪ ঘণ্টায় ঘড়িতে পূর্বাহ্ন এবং         ব্যবহার করা হয় না। ২০. ১ ঘনমিটার =         লিটার। ২১. ১ কুইন্টাল=         কেজি। ২২. ৮৪০ কেজি =         মেট্রিক টন। ২৩.         গ্রাম = ১ কেজি। ২৪. ২ লিটার         ঘন সেমি। ২৫. ৬০০০ মিটার =         কিমি। ২৬.         ঘন সেন্টিমিটার = ২ লিটার। ২৭. ৬ লিটার পানি ২৫০ মিলি–এর         টি বোতলে রাখা যাবে। ২৮. তরল পদার্থ পরিমাপের মূল একক        । ২৯. একটি বইয়ের ওজন ৭৮ গ্রাম হলে এরূপ        টি বইয়ের মোট ওজন ১ কিলোগ্রাম ৪০৪ গ্রাম। ৩০.         লিটার = ১ ঘনমিটার। ৩১. ৭ কেজি ৩২ ডেকাগ্রাম ৭৩ গ্রাম সমান         গ্রাম। ৩২. ২৩৪ কেজি থেকে ১৭৭ কেজি ৮০ গ্রাম বিয়োগ করলে         কেজি হবে। ৩৩. ৩ ডেকামিটার +         ডেসিমিটার = ২৫০ মিটার । ৩৪. ১১ কিমি–কে ডেকামিটারে প্রকাশ করলে         ডেকামিটার হয়। ৩৫. রাইন ১ মিনিটে হাঁটে ৮০০ সেমি। সে ১০ মিনিটে         মিটার হাঁটবে। ৩৬. ৮ কেজি ৮ গ্রামকে হেক্টোগ্রামে প্রকাশ  করলে         হেক্টোগ্রাম হয়। ৩৭. দৈর্ঘ৵ পরিমাপের একক        । ৩৮.         কুইন্টাল ১ মেট্রিক টন। সঠিক উত্তর ১) ১০০০, ২) ১০০০০, ৩) ১৬৮, ৪) ৩১, ৫) ৬, ৬) ৩৬০০, ৭) ১০০০, ৮) মেট্রিক টন, ৯) ৫০০, ১০) ২০০০, ১১) বিংশ, ১২) ১৪.৪, ১৩) ৬০০০, ১৪) ১০০০, ১৫) ৮০০০, ১৬) ৮০৯৫, ১৭) ২৯, ১৮) শূন্য, ১৯) অপরাহ্ণ, ২০) ১০০০, ২১) ১০০, ২২) ০.৮৪, ২৩) ১০০০, ২৪) ২০০০, ২৫) ৬, ২৬) ২০০০, ২৭) ২৪, ২৮) লিটার, ২৯) ১৮,  ৩০) ১০০০, ৩১) ৭৩৯৩, ৩২) ৫৬.৯২,  ৩৩) ২২০০, ৩৪) ১১০০ ৩৫) ৮০, ৩৬) ৮০.০৮, ৩৭) মিটার, ৩৮) ১০। মো. ফারুক হোসেন, সিনিয়র শিক্ষক বাংলাদেশ ব্যাংক উচ্চবিদ্যালয়, মতিঝিল, ঢাকা

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬। গণিত: অধ্যায় ৮—পরিমাপ নিয়ে গণিতের দরকারি শূন্যস্থান পূরণ
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream