সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩
Bangla FM
Topic Ads 1
দুই মাস গোসল করেননি নাসিরুদ্দিন শাহ

দুই মাস গোসল করেননি নাসিরুদ্দিন শাহ

বলিউডে নাসিরুদ্দিন শাহের নাম শ্রদ্ধার সঙ্গে নেওয়া হয়। সম্প্রতি এই কিংবদন্তি অভিনেতার অভিনয়ের প্রতি তেমনই এক বিরল ও বিস্ময়কর ডেডিকেশনের গল্প শোনালেন সহ-অভিনেতা গুলশান গ্রোভার।ভারতের জনপ্রিয় ‘দ্য কপিল শর্মা শো’-তে এসে গুলশান গ্রোভার জানান, ১৯৮১ সালে মুক্তিপ্রাপ্ত ‘চক্র’ সিনেমার একটি বস্তিবাসী চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে নাসিরুদ্দিন শাহ টানা দেড় থেকে দুই মাস গোসল করা বন্ধ রেখেছিলেন।স্মৃতিচারণ করতে গিয়ে গুলশান গ্রোভার রসিকতার ছলে বলেন, "বলিউডে যখন নতুন এসেছিলাম, তখন শুনেছিলাম নাসিরুদ্দিন শাহ ‘চক্র’ সিনেমার চরিত্রের গভীরে ঢুকতে প্রায় দেড়-দুই মাস গোসল করেননি। অথচ আমার অবস্থা এমন যে সুযোগ পেলেই দিনে দুই থেকে চারবার গোসল করি। শাহ সাহেবের এই পর্যায়ের নিষ্ঠার ধারেকাছেও আমি পৌঁছাতে পারব না।" তিনি আরও যোগ করেন, ভাগ্য ভালো যে তিনি এমন সব চরিত্র পেয়েছেন যেখানে সুট পরে বিলাসবহুল লাইফস্টাইল ফুটিয়ে তুলতে হয়।রবীন্দ্র ধর্মরাজ পরিচালিত এবং মুম্বাইয়ের বস্তি এলাকার পটভূমিতে নির্মিত ‘চক্র’ সিনেমাটিতে এক ছোটখাটো অপরাধী ‘লুক্কা’র চরিত্রে অভিনয় করেছিলেন নাসিরুদ্দিন শাহ। এতে তাঁর সঙ্গে আরও ছিলেন স্মিতা পাতিল ও কুলভূষণ খরবান্দা। দারিদ্র্য ও বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে তৈরি এই সিনেমাটি ব্যাপক সমাদৃত হয়েছিল।কয়েক দশক পেরিয়ে গেলেও ৭ দশকের বেশি বয়সী এই প্রবীণ অভিনেতা এখনো বড় পর্দায় সমান দাপট বজায় রেখেছেন। সাম্প্রতিক ‘আসি’ এবং ২০২৬ সালের ‘মেইন ওয়াপাস আউঙ্গা’ চলচ্চিত্রের পর তাঁকে সামনে কাজল ও প্রভু দেবার সঙ্গে ‘মহারাণী: কুইন অব কুইনস’ সিনেমায় এক নতুন অ্যাকশন থ্রিলার অবতারে দেখা যাবে।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream