বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন নিয়ে নতুন ঘোষণা

ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন নিয়ে নতুন ঘোষণা

আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে। ওই দিন বেলা সাড়ে তিনটায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ অধিবেশন আহ্বান করেছেন। সংসদ সচিবালয় সূত্র জানায়, ইতিমধ্যে সংসদ অধিবেশন আহ্বানসংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সাধারণত বছরের এই সময়ে ডাকা অধিবেশন সংক্ষিপ্ত হয়। চতুর্থ অধিবেশন কত দিন চলবে, তা এখনো ঠিক হয়নি। অধিবেশন শুরু হওয়ার আগে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে ঠিক করা হবে, অধিবেশন কত দিন চলবে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ১২ মার্চ শুরু হয়। ২৫ কার্যদিবস অধিবেশন চলার পর ৩০ এপ্রিল প্রথম অধিবেশন শেষ হয়। এ সংসদের পাঁচ বছরের মেয়াদ শেষ হবে ২০৩১ সালের ১১ মার্চ।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream