মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
আজও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের অবস্থানের চেষ্টা

আজও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের অবস্থানের চেষ্টা

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় বেতন বাড়ানোর দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন শ্রমিকরা। তবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের সরিয়ে দেন।গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, মঙ্গলবার সকাল ৮টার কিছু আগে কয়েকজন শ্রমিক মৌচাক এলাকায় মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের বুঝিয়ে কোনো ধরনের সংঘাত ছাড়াই মহাসড়ক থেকে সরিয়ে দেন।তিনি আরও জানান, এ ঘটনা ছাড়া গাজীপুরের অন্য কোথাও মহাসড়ক অবরোধের কোনো খবর পাওয়া যায়নি। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে জানিয়ে আমজাদ হোসাইন বলেন, নতুন করে ১০-১২টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কিছু বন্ধ কারখানা খোলা হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে কী পরিমাণ বন্ধ কারখানা খুলেছে তা নিশ্চিত করে জানাতে পারেননি।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream