শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
যাত্রাবাড়ীতে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

যাত্রাবাড়ীতে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

যাত্রাবাড়ী বিবির বাগিচা ডেমরা রোড এলাকায় ছিনতাইকারী সন্দেহে জনি (৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নিসাত মিয়া (২৭) নামের আরেক যুবক। মঙ্গলবার (২৭ অক্টোবর) আনুমানিক সকাল ৭টা থেকে ৮টার মধ্যে যাত্রাবাড়ী থানাধীন বিবির বাগিচা ৪ নম্বর গেইট ডেমরা রোড এলাকায় এ ঘটনাটি ঘটে।  সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসান বলেন, সকালে এই এলাকায় কয়েকজন যুবক মিলে ছিনতাই করে। সেই অভিযোগে সেখানকার লোকজন তাদের দাওয়া দেয়। অভিযুক্তদের মধ্যে অন্যরা পালিয়ে গেলেও দুজনকে আটক করে মারধর করা হয়। এতে জনি নামে এক যুবক ঘটনাস্থলেই মারা যান। এসময় নিশাত নামে আরেক জনকে উদ্ধার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পুলিশ পাহারায় তার চিকিৎসা চলছে।  পরবর্তী সময়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  মৃত জনির বাসা যাত্রাবাড়ী কাজলার পাড়ে মাতবর গলি এলাকায়। তার বাবার নাম মৃত আবুল কাশেম। আর আটক আহত নিশাতের বাসা যাত্রাবাড়ী কলাপট্টি এলাকায়। তার বাবার নাম মহসিন মিয়া। 

খুলনায় পুলিশ পরিদর্শক শাহ আলমের ওপর হামলা: দ্রুত গ্রেপ্তারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

খুলনায় পুলিশ পরিদর্শক মো. শাহ আলমের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ছিনতাইকারীর হামলায় গুরুতর আহত শাহ আলমকে দেখতে গিয়ে তিনি এ আশ্বাস দেন। স্বরাষ্ট্রমন্ত্রী কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহত পুলিশ কর্মকর্তার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন। শাহ আলমের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ অধিদপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আহত পুলিশ কর্মকর্তা ও তাঁর পরিবারকে আশ্বস্ত করে বলেন, ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। হাসপাতালে পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির এবং বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন। খুলনা জেলার এ সার্কেলে কর্মরত পুলিশ পরিদর্শক শাহ আলম গত ৯ অক্টোবর দিবাগত রাত আড়াইটার দিকে বিশেষ অভিযান শেষে রিকশাযোগে পুলিশ ক্লাবে যাচ্ছিলেন। খুলনা কলেজিয়েট স্কুলের সামনে তিন দুর্বৃত্ত তাঁর পথরোধ করে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। বাধা দিলে ধারালো চাপাতি দিয়ে তাঁর দুই হাতের কবজিতে গুরুতর জখম করা হয়। পরে শাহ আলমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পরদিন শুক্রবার রাতে পুলিশ সদস্যদের একা চলাচল না করার নির্দেশ দেয় খুলনা জেলা পুলিশ। জেলা পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। এ ঘটনায় খুলনা থানায় মামলা হয়েছে। ইতিমধ্যে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

খুলনায় পুলিশ পরিদর্শক শাহ আলমের ওপর হামলা: দ্রুত গ্রেপ্তারের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ছিনতাইকারীর কবলে শিক্ষিকার মৃত্যু

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের হ্যাচকা টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকা রনজিনা পারভীন (৫৫) নিহতের ঘটনায় মোটরসাইকেলসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এদের কাছ থেকে ছিনতাই করা মালামাল ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি জানান, রাজধানীর একটি এলাকা থেকে ওই দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের বিষয়ে বিস্তারিত আজ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হবে বলে জানান তিনি। পুলিশ ও মামলার তথ্য অনুযায়ী, গত ২৯ আগস্ট সকাল সাড়ে ৬টার দিকে রনজিনা পারভীন বগুড়া থেকে ঢাকায় এসে ফার্মগেটের একটি হাসপাতালে যাচ্ছিলেন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তাঁর ব্যাগ ধরে টান দিলে তিনি রিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে গত ৩০ আগস্ট রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করা হয়। রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

ছিনতাইকারীর কবলে শিক্ষিকার মৃত্যু
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream