রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
ফিনল্যান্ড উপসাগরে রাশিয়ার পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা ও আগুন

ফিনল্যান্ড উপসাগরে রাশিয়ার পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা ও আগুন

ফিনল্যান্ড উপসাগরে রাশিয়ার একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় কোনো নাবিক হতাহত হয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।ফিনল্যান্ডের উপকূলরক্ষী বাহিনীর কর্মকর্তাদের ধারণা, এই হামলার পেছনে ইউক্রেনের হাত থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইউক্রেন।ফিনল্যান্ডের উপকূলরক্ষী বাহিনী জানায়, ‘স্পার্টা টু’ নামের রাশিয়ার জাহাজটি বাল্টিক সাগরের কালিনিনগ্রাদ অঞ্চলের দিকে যাচ্ছিল। পথে ফিনল্যান্ড উপসাগরে ড্রোন হামলার শিকার হয় জাহাজটি। হামলার পর এতে আগুন ধরে যায়। তবে হামলার কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। শনিবারের ওই হামলার বেশ কয়েক ঘণ্টা পর রোববারও জাহাজটিতে আগুন জ্বলতে দেখা গেছে। সেটি যাতে ডুবে না যায়, বর্তমানে সে লক্ষ্যেই কাজ করছে ফিনল্যান্ডের বাহিনী। রুশ বাহিনীয় তাদের সঙ্গে আগুন নেভানো ও জাহাজ উদ্ধারের কাজে অংশ নিয়েছে বলে জানা যাচ্ছে।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream