ইসির সংলাপের প্রথম দিন ডাক পাচ্ছে বিএনপি-জামায়াতসহ ১৯ দল
নির্বাচন কমিশন তিন দিনে ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ২৯ নভেম্বর প্রথম দিন বিএনপি, জামায়াতসহ ১৯ রাজনৈতিক দলকে সংলাপের আমন্ত্রণ জানানো হবে।
বর্তমানে ইসিতে নিবন্ধিত দল আছে ৫৯টি। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে। দলটিকে সংলাপে আমন্ত্রণ জানানো হচ্ছে না। এছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরিকত ফেডারেশন ও সাম্যবাদী দলকেও আমন্ত্রণ জানানো হচ্ছে না।
আজ মঙ্গলবার বিকালে এই তথ্য জানিয়ে নির্বাচন কমিশন।
২৯ নভেম্বর বিএনপি, জামায়াতসহ ১৯ রাজনৈতিক দলকে সংলাপের আমন্ত্রণ জানানো হবে। প্রথম দিনের আমন্ত্রণের তালিকায় রাখা হয়েছে জাতীয় পার্টির নামও। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে হওয়া সংলাপে দলটিকে আমন্ত্রণ জানানো হয়নি। ৩০ নভেম্বর বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলনসহ ১৮টি রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হতে পারে।
১ ডিসেম্বর এনসিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্যসহ ১৮টি দলকে আমন্ত্রণ জনানো হতে পারে।