সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় ভয়াবহ আগুন, নিখোঁজ ২৯ শ্রমিক

ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় ভয়াবহ আগুন, নিখোঁজ ২৯ শ্রমিক

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় একটি ক্যান্ডি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ২৯ জন কর্মী। ঘটনাস্থল থেকে ২৪টি মরদেহ বহনকারী ব্যাগ সরিয়ে নিয়েছে পুলিশ। নিখোঁজদের সন্ধানে সোমবার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান শুরু হয়েছে।রোববার রাতে উদ্ধারকাজ বন্ধ রাখার পর সোমবার সকালে নতুন করে তল্লাশি শুরু করেন উদ্ধারকর্মীরা। রয়টার্সের তথ্য অনুযায়ী, আগুনে ক্ষতিগ্রস্ত কারখানাটি দেশটির ইউনাইটেড ফ্যামিলি ফুড কোম্পানির অংশ। ১৯৮১ সালে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় বানতেন প্রদেশের সেরাং জেলার চিকান্দে শহরে অবস্থিত পিটি ফনুসা আগুং মুলিয়া ক্যান্ডি কারখানায় আগুন লাগে। ভয়াবহ এই আগুনে কারখানাটির প্রায় পুরোটাই ধ্বংস হয়ে গেছে।কারখানাটির প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভেন আরউইন উইজায়া জানিয়েছেন, আগুন লাগার সময় কারখানায় প্রায় ৩০০ কর্মী দায়িত্ব পালন করছিলেন।এদিকে পুলিশের দুর্যোগে নিহত ব্যক্তিদের শনাক্তকরণ বিভাগের কর্মকর্তা ওয়াহিউ হিদায়াতি জানান, আগুনের তীব্রতা এত বেশি ছিল যে উদ্ধার করা মরদেহগুলো খালি চোখে শনাক্ত করা সম্ভব হচ্ছে না।এ কারণে নিখোঁজ কর্মীদের স্বজনদের পাশাপাশি তাদের ব্যক্তিগত জিনিসপত্র থেকে ডিএনএ নমুনা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করতে এই প্রক্রিয়ায় দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। পরে এক বিবৃতিতে কারখানা কর্তৃপক্ষ জানায়, একটি তিনতলা ভবনের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে, সেখানে ৬৫ জন কর্মী ছিলেন। তাদের মধ্যে ২৪ জন বাড়ি ফিরেছেন, ২৯ জন নিখোঁজ রয়েছেন, আহত চারজনকে চিকিৎসা দেওয়া হয়েছে আর বাকি আটজনের অবস্থা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, একটি মৃতদেহ বহনকারী ব্যাগে একাধিক ব্যক্তির শরীরের অংশ থাকতে পারে। তাই এ অগ্নিকাণ্ডে ঠিক কতোজন নিহত হয়েছেন তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি। রোববার প্রাথমিকভাবে তিনজনের মৃত্যুর কথা জানানো হয়েছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, ভবনটির অংশগুলো ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। ইউনাইটেড ফ্যামিলি ফুড পুরো ইন্দোনেশিয়াজুড়ে ভোগ্যপণ্য উৎপাদন করে। প্রতিষ্ঠানটিতে প্রায় ৫০০০ কর্মী কাজ করেন। কোম্পানিটি তাদের জাতীয় সদর দপ্তর এবং চারটি আন্তর্জাতিক কার্যালয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে। বিশ্বজুড়ে তাদের ২৫ কোটিরও বেশি ভোক্তার একটি বিশাল বাজার রয়েছে।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream