রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
আবাসন ও শ্রম আইন লঙ্ঘন, সৌদিতে ৭ দিনে আটক ১০ হাজারেরও বেশি

আবাসন ও শ্রম আইন লঙ্ঘন, সৌদিতে ৭ দিনে আটক ১০ হাজারেরও বেশি

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১০ হাজার ৭৮৩ জন প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।গত ১২ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টা এবং দেশটি থেকে পালিয়ে যাওয়ার অভিযোগেও কয়েকজনকে আটক করা হয়েছে।রোববার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ৫ হাজার ৭১৮ জন আবাসন আইন, ২ হাজার ৭৯৭ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ২ হাজার ২৬৮ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন।দেশটির বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থার যৌথ উদ্যোগে এসব অভিযান পরিচালনা করা হয়। মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানানো হয়েছে, বর্তমানে সৌদি আরবে ৪০ হাজার ৯৪১ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের মধ্যে পুরুষ ৩৮ হাজার ৭৩০ জন এবং নারী ২ হাজার ২১১ জন। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ২৩ হাজার ২৫০ জনকে নিজ দেশে ফেরত পাঠানোর প্রস্তুতির অংশ হিসেবে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য সংশ্লিষ্ট দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এদিকে, একই সময়ে ১১ হাজার ৯১৫ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। অন্যদিকে, সীমান্ত দিয়ে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় ১ হাজার ৩৭৩ জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। এ ছাড়া অবৈধভাবে সৌদি আরব ছাড়ার চেষ্টার অভিযোগে আরও ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। আইন লঙ্ঘনকারী প্রবাসীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার অভিযোগে দেশটিতে বসবাসরত ১৪ জনকেও আটক করা হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, অবৈধভাবে দেশটিতে প্রবেশে সহযোগিতা, আইন লঙ্ঘনকারীদের এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া কিংবা তাদের আশ্রয় ও অন্যান্য সহায়তা প্রদান করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রণালয়ের সতর্কবার্তা অনুযায়ী, এসব অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি আইন লঙ্ঘনকারীদের পরিবহনে ব্যবহৃত যানবাহন এবং তাদের আশ্রয় দেওয়ার কাজে ব্যবহৃত সম্পত্তিও বাজেয়াপ্ত করা হতে পারে।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream