শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
রাজনৈতিক কালচার: অগ্নি সন্ত্রাস

রাজনৈতিক কালচার: অগ্নি সন্ত্রাস

এদেশ আপনার আমার সবার। এদেশের প্রতিটি ইট, বালু কণা দিয়ে তৈরি শহর, বন্দর, সুরম্য অট্টালিকা যা আমাদের কষ্টার্জিত অর্থ দিয়ে তৈরি। স্বাধীনতা যুদ্ধে যেমন দেশের মানুষের প্রাণহানি ঘটেছে তেমনি নষ্ট হয়েছে অঢেল সম্পদের। রাতারাতি শহর বন্দর গড়ে ওঠেনি, স্বাধীনতা যুদ্ধের পরে বিভিন্ন রাষ্ট্রপ্রধান, দেশের বিত্তবান ব্যক্তিদের তত্ত্বাবধানে, বন্ধু প্রতিম বহির্বিশ্বের সহযোগিতায় দেশে শিল্প কলকারখানা গাড়ি, বাড়ি এবং দেশের মানুষদের কল্যাণে ও উন্নয়নে বিভিন্ন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হয়েছে। যা প্রজন্ম থেকে প্রজন্ম দেশের জনগণ ভোগ করে গেছে, যাচ্ছে এবং যাবে ।এটাই স্বাভাবিক প্রকৃতির একটি নিয়ম।১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পর ঢাকা শহর, বিভিন্ন বিভাগীয় শহর ও গ্রামের অবস্থা যা ছিল তা এই ৫৪ বছরে ব্যাপক উন্নয়নে রূপ লাভ করেছে। যা আপনার আমার কষ্টার্জিত অর্থের একটি অংশ, সরকারি কোষাগারে জমা হওয়ার পর তা দিয়ে দেশের রাস্তাঘাট, পরিবহন, অফিস আদালত, ব্যাংক, বীমা তৈরি হয়েছে। দেশের বিভিন্ন সরকারের আমলে হরতাল সংগ্রাম হয়েছে । সরকারের উপর অভিমান , রাগ প্রকাশ করে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। যে উদ্দেশ্য নিয়ে হরতাল সংগ্রাম ,লক ডাউন করা হয় সেই মূল উদ্দেশ্য থেকে দূরে সরে গিয়ে দেশের সম্পদের ক্ষতিসাধন করা হয়, কতটা গাড়ি পোড়ানো হলো , কতজনকে হত্যা করা হলো, বাড়িঘর, অফিস আদালতে অগ্নিসংযোগ করা হলো এটাই যেন আন্দোলনের ক্রেডিট।জাতি হিসেবে আমরা মানুষ হবো কবে? ৫ ই আগস্ট২০২৪, হরতাল অবরোধে যাতে দেশের সম্পদের কোন ক্ষয়ক্ষতি না হয় সেজন্য দেশ মাতা বেগম খালেদা জিয়া কঠোরভাবে নির্দেশ প্রদান করেছিলেন । সেজন্য তিনি আপামর জনসাধারণের নিকট অত্যন্ত শ্রদ্ধা ও ভালোবাসার মানুষ ছিলেন। ১৯ নভেম্বর ২০২৬, আওয়ামী লীগ ঢাকঢোল পিটিয়ে লক ডাউনের নামে দেশীয় অস্ত্র হাতে নিয়ে, মাইকিং করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করল। মানুষ হত্যা লুটপাট বাড়িঘর অগ্নিসংযোগ করল। রাস্তাঘাট অবরোধ করার চেষ্টা করল। ইন্টারনেটের মাধ্যমে বহির্বিশ্বে এই দৃশ্য ছড়িয়ে পড়ল । ক্ষতিটা হলো কাদের? কোন দলের? আমার বিশ্লেষণে এই পলিসিটা ভুল ছিল। যা দলের ভাবমূর্তিকে আরও ক্ষুন্ন করেছে।  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরবেন। তার কর্মীদের জন্য তিনি শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করবেন। যেমন মানববন্ধন কর্মসূচি, শান্তিপূর্ণ সভা সমাবেশ, সাংবাদিক সম্মেলন ইত্যাদি। কিন্তু এগুলো না করে হঠাৎ করে লকডাউন এর মত কর্মসূচি প্রদান করাটা সমীচীন হয়নি বলে বিজ্ঞজনেরা মনে করেন। তিনি দেশে ফিরবেন এর জন্য কর্মীদের দিয়ে বাড়ি ঘরে অগ্নিসংযোগ করাতে হবে, থানা পুড়িয়ে দিতে হবে, এটা লকডাউনের কর্মসূচি হতে পারে না। সন্ত্রাসী দল হিসেবে তারা বহির্বিশ্বে আবারো প্রমাণিত হলো। এই দলের মধ্যে যারা দেশ প্রেমিক, ভালো মানুষ ,দলের জন্য নিবেদিত প্রাণ তাদের জন্য রাজনীতি করা অনেক অপূরণীয় ক্ষতি হয়ে গেল। কোন দলের জন্য  সহিংসতা রাজনৈতিক কালচার হতে পারে না। ভারত থেকে যে সকল নেতৃবৃন্দ এই ধরনের ধ্বংসাত্মক কর্মসূচি গুলো বাস্তবায়ন করার জন্য নির্দেশনা দিচ্ছেন, ভারত সরকার তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেওয়ায় প্রমাণ করে ভারত সরকারের প্রত্যক্ষ পরোক্ষ ইন্ধনে এগুলো হচ্ছে। এখানে ভারতের গোয়েন্দা সংস্থা' র 'গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা কর্মকর্তাদের সাথে 'র' একটা যোগসূত্র রেখেছে। যার উদ্দেশ্য হলো বাংলাদেশকে অশান্ত করে তোলা । সঙ্গত কারণেই বলতে হয় শেখ হাসিনার ইস্যু নিয়ে বর্তমানে ভারত ও বাংলাদেশের মধ্যে একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ চলছে। যে সকল স্থানে আওয়ামী লীগের নেতা কর্মীরা বিক্ষোভ সমাবেশ করেছে সেখানে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান গ্রহণ করেননি। সংঘাত সংঘর্ষ তারা এড়িয়ে চলেছে। পলিসি গত দিক থেকে বর্তমান সরকারের গ্রহণযোগ্যতা জনসাধারণ নিকট বৃদ্ধি পেয়েছে । আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে রেখে মাননীয় প্রধানমন্ত্রী দক্ষতা ও যোগ্যতার স্বাক্ষর রেখেছেন । সকল প্রশংসা আল্লাহর জন্য। তারপর তিনি এবং তার সরকার এই প্রশংসার দাবিদার।ধ্বংসাত্মক কার্যক্রম বাস্তবায়ন করতে গিয়ে অনেক নেতাকর্মী এখন জেলে যাচ্ছে তাদের সুন্দর ভবিষ্যৎ নষ্ট হবে, পরিবারগুলো আদালতে হাজিরা দিতে দিতে অর্থ শূন্য হয়ে পড়বে, সন্তানেরা না খেয়ে থাকবে, স্কুলে যাওয়া বন্ধ হবে, গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়াবে, সুন্দর পারিবারিক জীবনের যবনিকা ঘটবে, এদের দায়িত্ব কে গ্রহণ করবে? সকল রাজনীতিবিদদের কাছে অনুরোধ রইলো এ ধরনের কর্মসূচি দিয়ে আপনারা কর্মীদের জীবনকে নষ্ট করবেন না। এভাবে দেশদ্রোহী কর্মকান্ডে উৎসাহিত করা, উস্কানি দেয়া , আদেশ প্রদান এর নাম দেশপ্রেম নয় । বরং দেশে ফেরার জন্য চিরকালের মত পথ বন্ধ হতে পারে। আর দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে এটাই স্বাভাবিক। পৃথিবীতে আমাদের আগমন এবং প্রস্থান খুবই অল্পদিনের । এ ধরনের কর্মকাণ্ড শুধু পাপের বোঝা ভারী করে । ইহকাল ও পরকালের শান্তিময় জীবনকে বিনষ্ট করে। কি করা উচিত আর কি করা উচিত নয় বিবেকের কাছে প্রশ্ন করলে সদুত্তর পাওয়া যায় , যদি আপনার আমার অন্তর পরিষ্কার থাকে।পরিশেষে বলবো এ দেশ আপনার আমার সবার। আসুন দেশকে ভালবাসি, দেশের মানুষ ও সম্পদকে ভালবাসি । হত্যা ,খুন, গুম অগ্নিসংযোগ, সন্ত্রাসী কার্যক্রম দিয়ে নয় মানুষকে ভালোবাসা দিয়েই মানুষের মন জয় করি। গঠনমূলক সমালোচনার মাধ্যমে দেশে শান্তিপূর্ণভাবে প্রত্যেকটি দলের জন্য রাজনৈতিক কর্মসূচি চলমান থাকুক। সর্বসাধারণের জন্য ন্যায় বিচার নিশ্চিত হোক। যার মাধ্যমে মানুষ তার ন্যায্য  অধিকার ফিরে পেতে পারে । মনে রাখবেন পানিতে আপনি যতটুকু নামবেন ততটুকু ভিজবেন।মোঃ আব্দুর রাজ্জাক অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। লেখক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream