মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
কয়েক দিন পর্যবেক্ষণে থাকবেন লিটন দাস

কয়েক দিন পর্যবেক্ষণে থাকবেন লিটন দাস

বিসিবির মেডিকেল বিভাগ লিটন দাসের চোট নিয়ে স্বস্তির খবর দিয়েছে। এই উইকেটরক্ষক ব্যাটার হিপ জয়েন্টে অস্বস্তির কারণে চলমান ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে যান। তবে স্ক্যানে গুরুতর কোনো সমস্যা ধরা পড়েনি। আগামী কয়েক দিনের পর্যবেক্ষণের পর তার চোটের অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বিসিবির মেডিকেল বিভাগের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তার আশা, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে লিটনকে পাওয়া যাবে। তবে এ বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে চাননি তিনি। সোমবার (১৯ অক্টোবর) শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির চিকিৎসকদের সঙ্গে দেখা করেন লিটন। এ সময় তার হালকা ফিজিওথেরাপিও করা হয়। বিসিবির মেডিকেল কমিটির এক সদস্য বলেন, ‘লিটন আজ আমাদের কাছে এসেছিল। স্ক্যান রিপোর্টে উল্লেখযোগ্য খারাপ কিছু পাওয়া যায়নি, তবে পেশিতে সামান্য সমস্যা রয়েছে।’ তিনি আরও বলেন, ‘আজ হালকা ফিজিওথেরাপি করিয়েছি। আগামীকালও হালকা ফিজিওথেরাপি হবে। এরপর দুই দিন পর্যবেক্ষণ করে তার চোটের অবস্থা সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে।’ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে লিটনকে পাওয়ার ব্যাপারে আশাবাদী বিসিবি। তবে পুরোপুরি সেরে ওঠার অগ্রগতি না দেখে কোনো সিদ্ধান্ত নিতে চায় না মেডিকেল বিভাগ। হিপ জয়েন্টে আপাতত বড় কোনো সমস্যা পাওয়া যায়নি বলেও জানিয়েছেন বিসিবির ওই কর্মকর্তা।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream