সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
আহান-শর্বরীকে নিয়ে নতুন সিনেমা বানাচ্ছেন আলী আব্বাস জাফর

আহান-শর্বরীকে নিয়ে নতুন সিনেমা বানাচ্ছেন আলী আব্বাস জাফর

‘সাইয়ারা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেকেই দর্শকদের নজর কেড়েছিলেন অভিনেত্রী অনীত পড্ডা। তার অভিনয় ও সৌন্দর্যে মুগ্ধ হন অনেক দর্শক। অন্য ধারার অভিনেত্রী হিসেবে ইতোমধ্যে পরিচিতি পেয়েছেন তিনি।এবার নতুন সিনেমার নাম ঘোষণা করেছে যশ রাজ ফিল্মস। ছবিটির নাম ‘বেপরওয়া’। আলী আব্বাস জাফরের পরিচালনায় এটি একটি রোমান্টিক অ্যাকশন-ড্রামা। এতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন আহান পান্ডে ও শর্বরী।আগামী বছরের ২৬ মার্চ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। দিনটি গুড ফ্রাইডের ছুটির দিন। ছবিটি প্রযোজনা করছেন আদিত্য চোপড়া।এর আগে মোহিত সুরির পরিচালনায় ‘সাইয়ারা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় আহান পান্ডের। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করেন অনীত পড্ডা। ২০২৫ সালে মুক্তি পাওয়া সিনেমাটি ব্যাপক সাফল্য পায়। বিশ্বজুড়ে আয় করে ৬৫ মিলিয়ন ডলারেরও বেশি। এটি ভারতীয় প্রেমের গল্পের সিনেমাগুলোর মধ্যে আয়ের নতুন রেকর্ডও গড়ে।এবার ‘বেপরওয়া’ নিয়ে প্রত্যাশা অনেক বেশি। কারণ, ছবির পরিচালক আলী আব্বাস জাফর এর আগে বেশ কয়েকটি সফল অ্যাকশন সিনেমা নির্মাণ করেছেন। তার সঙ্গে যুক্ত হয়েছে ছুটির দিনে সিনেমা মুক্তির সুবিধা।সব মিলিয়ে নতুন এই সিনেমা নিয়ে বলিউডে তৈরি হয়েছে আগ্রহ। এখন দেখার বিষয়, ‘বেপরওয়া’ বক্স অফিসে কতটা সাফল্য পায়। জাফরের নিজেরও রয়েছে সাফল্যের দীর্ঘ ইতিহাস। ‘বেপরওয়া’ ছবিটি চোপড়ার সাথে তার পঞ্চম কাজ; চোপড়া এই ছবির চিত্রনাট্য রচনার ক্ষেত্রেও জাফরের সহযোগী ছিলেন। তাদের এই যৌথ যাত্রার শুরু ২০১১ সালের রোমান্টিক কমেডি ‘মেরে ব্রাদার কি দুলহান’ দিয়ে। এরপর ২০১৪ সালের ক্রাইম ড্রামা ‘গুন্ডে’ হয়ে তাদের কাজের ধারা চূড়ান্ত শিখরে পৌঁছায় সালমান খানের দুটি ব্লকবাস্টার সিনেমার মাধ্যমে। ২০১৬ সালের কুস্তিভিত্তিক ড্রামা ‘সুলতান’ এবং ২০১৭ সালের স্পাই থ্রিলার ‘টাইগার জিন্দা হ্যায়’। ওয়াইআরএফ-এর বাইরে জাফর ২০১৯ সালে সালমান খানের সাথে ‘ভারত’ সিনেমায় কাজ করেন, প্রাইম ভিডিওর জন্য রাজনৈতিক ড্রামা সিরিজ ‘তাণ্ডব’ (২০২১) তৈরি করেন এবং অক্ষয় কুমার ও টাইগার শ্রফ অভিনীত অ্যাকশন সিনেমা ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ (২০২৪) পরিচালনা করেন। অন্যদিকে শর্বরীও নিজের সাফল্যের ধারা বজায় রেখে এগিয়ে আসছেন। ওয়াইআরএফ-এর ‘বান্টি অউর বাবলি ২’ (২০২১) দিয়ে অভিষেকের পর, ২০২৪ সালের হরর-কমেডি ‘মুঞ্জ্যা’ সিনেমার মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি পান। ছবিটি ১৪ মিলিয়ন ডলারেরও বেশি আয় করে। এছাড়া এই জুলাই মাসে মুক্তি পাওয়া ‘আলফা’ সিনেমায় তিনি আলিয়া ভাটের সাথে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। ‘আলফা’ হলো ওয়াইআরএফ-এর স্পাই ইউনিভার্সের প্রথম সিনেমা, যেখানে নারী চরিত্রগুলো মূল ভূমিকায় রয়েছে। অভিনয়শিল্পীদের তালিকায় আরও রয়েছেন ববি দেওল। যিনি ‘আলফা’-এর পর আবারও শর্বরীর সাথে কাজ করছেন এবং শিবসেনা প্রতিষ্ঠাতা বাল ঠাকরের নাতি ঐশ্বর্য ঠাকরে, যিনি এই ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করছেন।এতদিন পর্যন্ত এই প্রজেক্টটি কেবল ‘জাফরের পরবর্তী নামহীন সিনেমা’ হিসেবেই পরিচিত ছিল। জুলাই মাসে যখন যুক্তরাজ্যে চলচ্চিত্রটির সিংহভাগ চিত্রধারণ করা হয়েছে। ওই সময় যশ রাজ ফিল্মস (ওয়াইআরএফ) ২০২৭ সালের মার্চ মাসটিকে মুক্তির তারিখ হিসেবে চূড়ান্ত করে ফেলে। অভিনেতা চাঙ্কি পান্ডের ভাতিজা এবং অনন্যা পান্ডের কাজিন পান্ডের সামনে এখন দ্বিতীয় চলচ্চিত্রের সেই চিরাচরিত অগ্নিপরীক্ষা। ‘বেপরওয়া’ চলচ্চিত্রটির মাধ্যমে ওয়াইআরএফ বাজি ধরেছে,তিনি এই পরীক্ষায় সফল হবেন। প্রয়াত যশ চোপড়া ১৯৭০ সালে যে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন, বর্তমানে তার ছেলে আদিত্য চোপড়া সেটির নেতৃত্ব দিচ্ছেন। যশ রাজ ফিল্মস ভারতের অন্যতম প্রভাবশালী স্টুডিও হিসেবে আজও টিকে আছে। তাদের ‘স্পাই ইউনিভার্স’ বা গুপ্তচর-কেন্দ্রিক চলচ্চিত্র মহাবিশ্বের অন্তর্ভুক্ত সিনেমাগুলোর মধ্যে রয়েছে জাফর পরিচালিত ‘টাইগার জিন্দা হ্যায়’, পাশাপাশি ‘ওয়ার’ ও ‘পাঠান’-এর মতো চলচ্চিত্রগুলোও রয়েছে।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream