বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
দুই দিনের প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশ ঘোষণা

দুই দিনের প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশ ঘোষণা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দুই দিনের প্রস্তুতি ম্যাচের জন্য ১৩ সদস্যের বিসিবি একাদশ ঘোষণা করেছে। বুধবার ঘোষিত দলে রয়েছেন জাতীয় দলের বাইরে থাকা উইকেটকিপার ব্যাটার জাকের আলী অনিক। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। মূল সিরিজ শুরুর আগে সফরকারীদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশ। আগামী ২২ ও ২৩ অক্টোবর বসুন্ধরার আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। শুরুতে তিন দিনের প্রস্তুতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা থাকলেও ওয়েস্ট ইন্ডিজ দলের অনুরোধে তা কমিয়ে দুই দিন করা হয়েছে। ২৪ অক্টোবর সফরকারী দলের জন্য বিশ্রামের দিন রাখা হয়েছে। বিসিবি একাদশে রয়েছেন মাহফিজুল ইসলাম রবিন, জিশান আলম, কালাম সিদ্দিকী অলিন, ইফতেখার আহমেদ ইফতি, জাকের আলী অনিক, এস এম মেহেরব, চৌধুরী মো. রিজওয়ান, আইচ মোল্লা, মো. শামীম হোসেন, আব্দুল হালিম, অনীক দেব বর্মা, ফাহাদ হোসেন ও হোসেন সান।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream