শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩
English
ইউনিকোড কনভার্টার
Bangla FM
Topic Ads 1
চাঁপাইনবাবগঞ্জে জলবায়ু পরিবর্তন বিষয়ক উপজেলা অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে জলবায়ু পরিবর্তন বিষয়ক উপজেলা অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে জলবায়ু পরিবর্তন বিষয়ক উপজেলা অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  আজ মঙ্গলবার বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ন্যাশনাল এজেন্সি গ্রীন রিভুলেশন (এনএজিআর)।  এনএজিআর এর নির্বাহী পরিচালক স্টেফান সরনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মো. ইকরামুল হক নাহিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোসা. শারমিন আক্তার, উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস প্রমুখ। কর্মশালায় জলবায়ুর প্রভাব বিষয়ক ধারণা ও তা মোকাবিলায় বিশদ আলোচনা করা হয়। এতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

আগস্ট ছিল পৃথিবীর সবচেয়ে উষ্ণ মাস

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, গত আগস্ট বিশ্বব্যাপী এযাবৎকালের উষ্ণতম মাস। এ সময়ে নজিরবিহীন উচ্চতায় পৌঁছেছে সমুদ্রের তাপমাত্রাও। পশ্চিম ইউরোপে মাসটি ছিল এযাবৎকালের উষ্ণতম গ্রীষ্ম। কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের মূল্যায়নের পর জাতিসঙ্ঘ সতর্ক করে বলেছে, মানবজাতি জীবাশ্ম জ্বালানি ব্যবহার থেকে সরে না আসা পর্যন্ত পৃথিবী আরো গভীরভাবে অজানা পরিস্থিতির দিকে এগিয়ে যাবে। কোপার্নিকাসের পর্যবেক্ষণের তথ্য ১৯৪০ সাল পর্যন্ত রয়েছে। তবে বরফের স্তর, গাছের বলয় ও প্রবালের কঙ্কালের মতো অন্যান্য প্রমাণ বিজ্ঞানীদের বর্তমান জলবায়ুকে আরো দীর্ঘ ঐতিহাসিক প্রেক্ষাপটে তুলনা করার সুযোগ দেয়। কোপার্নিকাসের তত্ত্বাবধানকারী ইউরোপীয় সেন্টার ফর মিডিয়াম-রেঞ্জ ওয়েদার ফরকাস্টসের সামান্থা বার্গেস বার্তাসংস্থা এএফপিকে বলেন, মানুষ আজকের মতো এতো উষ্ণ তাপমাত্রা দেখেনি। যুক্তিসঙ্গতভাবে বলা যায়, কমপক্ষে গত এক লাখ বছরে এমনটা ঘটেনি। কোপার্নিকাস জানিয়েছে, আগস্টে বৈশ্বিক গড় বায়ুর তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৯৬ ডিগ্রি সেলসিয়াস। এর মধ্য দিয়ে ২০২৩ সালের জুলাইয়ে রেকর্ড হওয়া আগের সর্বকালের মাসিক রেকর্ড ০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। তবে ব্যবধান খুবই সামান্য হওয়ায় কোপার্নিকাস দুই মাসকেই যৌথভাবে সর্বোচ্চ উষ্ণ বলে বিবেচনা করেছে। বিজ্ঞানীরা বলছেন, মানব কর্মকাণ্ড বিশেষ করে কয়লা, তেল ও গ্যাস পোড়ানোর কারণে প্রাক-শিল্প যুগের তুলনায় পৃথিবীর তাপমাত্রা প্রায় ১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। একইসাথে চরম আবহাওয়ার তীব্রতা ও সম্ভাবনাও বৃদ্ধি পেয়েছে। তবে তাপ আটকে রাখা গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ ২০২৫ সালে নতুন উচ্চতায় পৌঁছেছে। সূত্র : বাসস

আগস্ট ছিল পৃথিবীর সবচেয়ে উষ্ণ মাস
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream