শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
Bangla FM
Topic Ads 1
খুলনা বিএল কলেজের একাদশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

খুলনা বিএল কলেজের একাদশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মোঃ মামুন মোল্লা, খুলনা অফিস:দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি ব্রজলাল কলেজ (বিএল), খুলনার একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও অভিভাবকদের সঙ্গে শিক্ষকদের সমন্বয় জোরদারের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজের অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অংশগ্রহন করেন।সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এফ এম আব্দুর রাজ্জাক।এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আহ্বায়ক ও সাংস্কৃতিক বিভাগের অধ্যাপক পারুল রানী বিশ্বাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মামুনুর রশিদ।সমাবেশে উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়মিত ও মনোযোগী পড়াশোনা, শ্রেণিকক্ষে উপস্থিতি, পরীক্ষার প্রস্তুতি, শিক্ষার্থীদের অগ্রগতি পর্যবেক্ষণ এবং শিক্ষার মান আরও উন্নত করার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে কলেজের শিক্ষক ও অভিভাবকদের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।সমাবেশে অভিভাবকরা শিক্ষার্থীদের শিক্ষা ও ভবিষ্যৎ নিয়ে তাদের বিভিন্ন মতামত ও প্রত্যাশা তুলে ধরেন।অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম বলেন, উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ সময়ে তাদের অগ্রগতি আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যেই অভিভাবক সমাবেশ আয়োজন করা হয়েছে। এ উদ্যোগ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে কার্যকর যোগাযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে । তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন আপনারা আপনাদের সন্তানদের নিয়মিত ক্লাসে উপস্থিত হচ্ছে কিনা এটা নিবিড় ভাবে পর্যবেক্ষণ করুন। তাদেরকে সে উপস্থিতি নিশ্চিত করুন। পরীক্ষার্থীদের মানোন্নয়ন আগামী সপ্তাহ থেকে প্রতিদিনই ক্লাস টেস্ট পরীক্ষা নেয়া হবে। এছাড়া শিক্ষা বোর্ডের নীতি অনুযায়ী কোন শিক্ষার্থী ক্লাসে ৭৫% হাজিরা না থাকলে তাকে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। অনুষ্ঠানের সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream